শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আমি জনগণের প্রতিনিধি, সবসময় জনগণের পাশে থাকতে চাই— মাসুদ সাঈদী (এমপি) রাঙামাটিতে যুবনেতা হত্যার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইউপিডিএফ খাগড়াছড়িতে ছাত্র পরিষদের সদস্য নীতিশ চাকমা’র আত্মবলিদানের ৩৩ বছর আজ ডিবি পুলিশ আরিফের নির্যাতন জাহিলিয়াতকে ও হার মানায়,মোমের আগুনে পুরুষাঙ্গ ঝলসে দেওয়ার অভিযোগ। প্রকাশিত সংবাদের প্রতিবাদ ন্যায়বিচার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ল’ইয়ার্স কাউন্সিলের দেশের স্থিতিশীলতা ও সঙ্কট নিরসনে জামায়াতের ৯ দফা প্রস্তাব স্পেনে ফুটবল ক্লাবের মালিক হলেন লিওনেল মেসি হরমুজ প্রণালি ‘সম্পূর্ণ উন্মুক্ত’ ঘোষণা করল ইরান লেবানন ও ইসরাইলের ১০ দিনের যুদ্ধবিরতি শুরু; লঙ্ঘনের অভিযোগ সেনাবাহিনীর

আমি বাংলাদেশের অভিনেতা-অভিনেত্রীদের ভক্ত: স্বস্তিকা

  • আপডেট টাইম : রবিবার, ৮ অক্টোবর, ২০২৩
  • ১৪১ বার পঠিত

২০০৮ সালে বাংলাদেশের একটি ছবিতে অভিনয় করেছিলেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। তার ঠিক দেড় দশকের মাথায় ফের ঢালিউডের সিনেমায় যুক্ত হলেন এ অভিনেত্রী। ‘ওয়ান ইলেভেন’ নামের এক ছবিতে দেখা যাবে তাকে।

ছবিটিতে স্বস্তিকার সঙ্গে পর্দা ভাগ করবেন নন্দিত অভিনেতা আফজাল হোসেন। এতে বেশ উচ্ছ্বসিত স্বস্তিকা। সেই উচ্ছ্বাস প্রকাশ করতে গিয়ে সংবাদমাধ্যমকে অভনেত্রী জানান, বাংলাদেশের অভিনেতা-অভিনেত্রীদের বিশাল ভক্ত তিনি।

স্বস্তিকা বলেন, ‘আমি বাংলাদেশের অভিনেতা-অভিনেত্রীদের বিশাল ভক্ত। তাদের অনেকেরই কাজ দেখি, তা ওটিটি প্ল্যাটফর্ম বা কলকাতার প্রেক্ষাগৃহ যেখানেই মুক্তি পাক—দেখার জন্য উদ্‌গ্রীব হয়ে বসে থাকি। আফজাল হোসেনের সঙ্গে কাজ করাটাও খুব বড় পাওনা। আমি আশা করছি, একটা টিম হয়ে আমরা কাজটি করব।’

অভিনয়ের ক্ষেত্রে স্বস্তিকা বেশি গুরত্ব দিয়ে থাকেন চরিত্রে। এমনটা উল্লেখ করে বলেন, ‘আমি সব সময় এমন চরিত্রে অভিনয় করতে চাই, যেগুলো আগে কখনো করিনি। কারণ আমি পর্দায় একই চরিত্রে নিজেকে বারবার দেখতে চাই না। একই চরিত্র করতে থাকলে দর্শক কেন আমাকে বা আমার ছবি দেখতে চাইবে? আর বাংলাদেশের একটা কাজ করব, মনের মতো না হলে হয়তো কাজটা করা হয়ে উঠত না। কিন্তু সত্যিই আমি খুব খুশি ছবিটিতে কাজ করতে যাচ্ছি ভেবে।’

হুমায়ুন বিশ্বাসের গল্পে তৈরি হচ্ছে ‘ওয়ান ইলেভেন’। ছবিটির সংলাপ লিখেছেন সংলাপ লিখেছেন মোজাফফর হোসে। মনস্তাত্ত্বিক থ্রিলার ঘরানার এ ছবিতে আফজাল ও স্বস্তিকাকে গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে দেখা যাবে। ঢাকার গাজীপুর, গুলশান ও ধানমন্ডি এলাকার বিভিন্ন স্থানে তাদের অংশের শুটিং করা হবে বলে জানিয়েছেন পরিচালক কামরুল রিফাত।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com