সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
বিএনপি নেতার ফেসবুক পোস্টে আ’লীগ নেতার চেয়ারম্যান পদ ফেরানোর দাবি, ভাইরাল সোশ্যাল মিডিয়ায় কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ ও অন্যান্য দুর্ঘটনায় হতাহতের প্রতি প্রধানমন্ত্রীর শোক প্রকাশ দেশের সব লেভেল ক্রসিংয়ে স্বয়ংক্রিয় সিগন্যাল চালু করা হবে: কৃষিমন্ত্রী আমিন উর রশিদ উলিপুরে ঈদের দিন দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে লাখ টাকার ক্ষতি দিনাজপুরের বিরামপুরে ঈদ ফিতরের শুভেচ্ছা বিনিময়: সম্প্রীতি ও উন্নয়নের বার্তা দিলেন মন্ত্রী ডা.জাহিদ হোসেন কুড়িগ্রামে ঈদেও স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবা মিলছে মা দখল হওয়া প্রতিটি খাল উদ্ধার করে মানুষের জীবনধারা নতুনভাবে সাজানো হবে: প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান কুড়িগ্রামে পুত্রের আঘাতে পিতার মৃত্যু ঘাতক ছেলে গ্রেফতার নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা কুমিল্লায় ট্রেন দুর্ঘটনায় নিহত ১২ তদন্ত কমিটি গঠন: তিন দিনের মধ্যে প্রতিবেদন

এদেশে উন্নয়ন হয়েছে শেখ হাসিনার জন্য: আমু

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
  • ১৪২ বার পঠিত

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু বলেছেন, শেখ হাসিনা আছে বলেই দেশের মানুষ স্বাধীনতা ভোগ করছে, স্বাদ পাচ্ছে। এ দেশে উন্নয়ন হয়েছে শেখ হাসিনার জন্য। কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে মানুষ স্বাস্থ্যসেবা পাচ্ছে। উত্তরবঙ্গে বছরে দুইবার মঙ্গা হতো, এখন মানুষ মঙ্গা ভুলে গেছে।

সোমবার কেন্দ্রীয় ১৪ দল আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।

আমির হোসেন আমু বলেন, বিএনপি-জামায়াত ১৪ সালে স্কুল পুড়িয়েছিল, এবার হাসপাতালে হামলা করেছে। প্রধান বিচারপতির বাসভবনে হামলা করেছে। পাকিস্তানের সঙ্গে তারা এখনো কো-ফেডারেশন করতে চায়। বিএনপি-জামায়াত নির্বাচন নস্যাৎ করতে চাইলে সমুচিত জবাব দেওয়া।

তিনি বলেন, সংবিধানের উপর আঘাত করছে গণতান্ত্রিক ধারার উপরে আঘাত করছে। আমাদের সজাগ থাকতে হবে। ১৪ দলের নেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা এগিয়ে যাবো। আমরা নির্বাচন ঐক্যবদ্ধভাবে করবো, সেই সরকার আগামী দিনে দেশ পরিচালনা করবে।

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন- সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, জেপি সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরসহ ১৪ দলের নেতারা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com