সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
বিএনপি নেতার ফেসবুক পোস্টে আ’লীগ নেতার চেয়ারম্যান পদ ফেরানোর দাবি, ভাইরাল সোশ্যাল মিডিয়ায় কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ ও অন্যান্য দুর্ঘটনায় হতাহতের প্রতি প্রধানমন্ত্রীর শোক প্রকাশ দেশের সব লেভেল ক্রসিংয়ে স্বয়ংক্রিয় সিগন্যাল চালু করা হবে: কৃষিমন্ত্রী আমিন উর রশিদ উলিপুরে ঈদের দিন দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে লাখ টাকার ক্ষতি দিনাজপুরের বিরামপুরে ঈদ ফিতরের শুভেচ্ছা বিনিময়: সম্প্রীতি ও উন্নয়নের বার্তা দিলেন মন্ত্রী ডা.জাহিদ হোসেন কুড়িগ্রামে ঈদেও স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবা মিলছে মা দখল হওয়া প্রতিটি খাল উদ্ধার করে মানুষের জীবনধারা নতুনভাবে সাজানো হবে: প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান কুড়িগ্রামে পুত্রের আঘাতে পিতার মৃত্যু ঘাতক ছেলে গ্রেফতার নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা কুমিল্লায় ট্রেন দুর্ঘটনায় নিহত ১২ তদন্ত কমিটি গঠন: তিন দিনের মধ্যে প্রতিবেদন

স্বস্তির বৃষ্টিতে রাজধানীবাসীর

  • আপডেট টাইম : শনিবার, ১৮ মে, ২০২৪
  • ১০৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ  তীব্র গরমে কয়েকদিন ধরে হাঁসফাঁস করছিলেন রাজধানীবাসী। শনিবার (১৮ মে) সকালে শুরু হয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। ফলে কিছুটা স্বস্তি ফিরে এসেছে নগরজীবনে।

ভোর থেকেই ঢাকার আকাশ ছিল মেঘলা। সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর বিভিন্ন স্থানে শুরু হয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। রামপুরা বাড্ডা, নতুনবাজারসহ বেশ কিছু এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে বলে খবর পাওয়া যায়। তবে ভারী বৃষ্টির খবর পাওয়া যায়নি।

বৃষ্টিতে স্বস্তি ফিরলেও বিভিন্ন কাজে বাইরে বের হওয়া নগরবাসীকে কিছুটা দুর্ভোগে পড়তে হয়েছে। এদিন সরকারি অফিস বন্ধ থাকলেও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান খোলা থাকায় রাস্তায় দুর্ভোগে পড়েন অফিসগামী মানুষ।

শুক্রবার সন্ধ্যায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে মৃদু ও মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এটি অব্যাহত থাকতে পারে। পাশাপাশি রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টির পূর্ভাবাস দিয়েছে আবহাওয়া অফিস।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com