মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
নবাবগঞ্জ উপজেলায় ঈদের ছুটিতে নিজ এলাকায় রোগীদের সেবা দিচ্ছেন ডা. এ জেড এম জাহিদ হোসেন মাদারীপুর ভূমি অফিসে আকস্মিক পরিদর্শন এমপি’র যে কারণে সেভিয়া থেকে বরখাস্ত হলেন আর্জেন্টাইন কোচ তিন দিনে ত্রিশ লাখ ছুঁইছুঁই রাফীর প্রেশার কুকার স্বাভাবিক নিয়মে ফিরছে ব্যাংক, লেনদেন চলবে বিকেল ৪টা পর্যন্ত কেমন আছেন মির্জা আব্বাস, যা জানা গেল শহীদ জিয়ার ‘স্বাধীনতা ঘোষণা’ স্মৃতিকে চির অম্লান করে রাখা হবে : সংস্কৃতিমন্ত্রী মধ্যপ্রাচ্যে অবিলম্বে সংঘাত বন্ধের আহ্বান ইইউ প্রধানের ডেনমার্কে নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, এগিয়ে বিদায়ী প্রধানমন্ত্রী জুলাইযোদ্ধাদের দায়মুক্তি সরকার গ্রহণ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

খাগড়াছড়িতে গঠিত হলো অনূর্ধ্ব-১৪ নারী ফুটবল দল

  • আপডেট টাইম : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ৪১ বার পঠিত

ক্রীড়া ডেস্ক: খাগড়াছড়ি: পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি জেলার ক্রীড়াঙ্গনে নারীদের সক্রিয় অংশগ্রহণ বাড়াতে এবং প্রতিভাবান কিশোরীদের এগিয়ে আনতে গঠন করা হয়েছে অনূর্ধ্ব-১৪ নারী ফুটবল দল। খাগড়াছড়ি রিজিয়নের সার্বিক তত্ত্বাবধানে এই উদ্যোগে স্থানীয় তরুণীদের মাঝে নতুন উদ্দীপনার সৃষ্টি হয়েছে। খেলাধুলায় মেয়েদের অংশগ্রহণ শুধু যে বৃদ্ধি পাচ্ছে তা-ই নয়, বরং তারা এখন জাতীয় দল পর্যন্ত যাওয়ার স্বপ্নও দেখছে।

এই নারী ফুটবল দলকে এগিয়ে নিতে পাশে দাঁড়িয়েছে খাগড়াছড়ি রিজিয়ন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ ও স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ীরা। তাদের আর্থিক সহায়তা হিসেবে রবিবার খাগড়াছড়ি স্টেডিয়ামে চেক হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সেনা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খাদেমুল ইসলাম, খাগড়াছড়ি জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার, সদর রিজিয়নের জিটু আই মেজর কাজী মোস্তফা আরেফিনসহ নারী ফুটবল দলের নেতৃবৃন্দ।

ফুটবলারদের শারীরিক সক্ষমতা, মানসিক দৃঢ়তা এবং খেলোয়াড়সুলভ শৃঙ্খলা গঠনে নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা করছে খাগড়াছড়ি রিজিয়ন। তাদের থাকা-খাওয়া এবং অন্যান্য প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

এই মহৎ প্রয়াস শুধু ক্রীড়া উন্নয়ন নয়, বরং পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মধ্যে সম্প্রীতির বন্ধনও আরও সুদৃঢ় করবে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, একদিন এই দল জাতীয় পর্যায়েও শক্ত অবস্থান গড়ে তুলবে এবং দেশের জন্য গৌরব বয়ে আনবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com