বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিবেন, এস এম জাহাঙ্গীর নীলফামারী ৩ জলঢাকা আসনে ধানের শীষের পক্ষে লক্ষ মানুষের ঢল প্রচার প্রচারণায় ব্যস্ত সাধারণ জনগণ ভোট নিয়ে অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান আমিনুল হকের বংশপরিচয় নয়, দলের জনসমর্থনই আমাকে ফিরিয়ে এনেছে: টাইম ম্যাগাজিনকে তারেক রহমান আজ থেকে ঢাকা-করাচি বিমান চলাচল শুরু রেড চিটাগাং ক্যাটল জাত সংরক্ষণে জোর দিলেন প্রাণিসম্পদ উপদেষ্টা বালিয়াডাঙ্গীতে বিডি মেঘনা নিউজ 24-এর ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল গৌরনদীতে সেনাবাহিনীর অভিযানে ১৪ কেজি গাঁজাসহ তৃতীয় লিঙ্গের ব্যক্তি আটক আশুলিয়ার সেনা মার্কেট থেকে সরকারি আটা ও চাল জব্দ মানুষের বসবাস উপযোগী সাভার গড়ে তুলতে চাই:চৌধুরী হাসান সারাওয়ার্দী

ভোট নিয়ে অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান আমিনুল হকের

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ২ বার পঠিত

হাফসা আক্তারঃ

 

আগামী ১২ তারিখের নির্বাচনকে সামনে রেখে ভোট নিয়ে অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ঢাকা-১৬ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।

 

বৃহস্পতিবার নির্বাচনী প্রচারণার অষ্টম দিনে মিরপুর ৬ নম্বর ট-ব্লকের বস্তি এলাকায় গণসংযোগকালে তিনি বলেন, কিছু জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও সেগুলোকে বড় করে দেখিয়ে নির্বাচন প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চলছে।

গণসংযোগকালে মিরপুরের স্থানীয় বাসিন্দারা আমিনুল হককে ফুল দিয়ে বরণ করে নেন।

 

তিনি বলেন, তরুণ প্রজন্মের শিক্ষা ও কর্মসংস্থান নিয়ে সুস্পষ্ট পরিকল্পনা একমাত্র বিএনপির রয়েছে। অন্যদিকে জামায়াত মিথ্যাচার ও প্রতারণার মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করছে।

 

আমিনুল হক অভিযোগ করেন, জামায়াত ঘরে ঘরে গিয়ে এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করছে, যা ভোট জালিয়াতির আশঙ্কা তৈরি করছে।

 

তিনি আরও বলেন, দলের চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী বিএনপি সহনশীলতা বজায় রেখে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়।আগামী ১২ তারিখ একটি সুষ্ঠু নির্বাচন হলে দেশের সচেতন জনগণ ব্যালটের মাধ্যমে সকল ষড়যন্ত্রের জবাব দিয়ে ধানের শীষকে জয়যুক্ত করবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com