আগৈলঝাড়া(বরিশাল) সংবাদদাতা:
বরিশাল-১ আসনের ধানের শীষের প্রার্থী জহির উদ্দিন স্বপনের গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের কুমারভাঙ্গা, মৃধা মার্কেট, গুপ্তেরহাট, রামের বাজারসহ বিভিন্ন এলাকায় গনসংযোগ ও পথসভা করেন।
গনসংযোগ ও পথসভায় ধানের শীষের পক্ষে ভোট চান বিএনপি’র প্রার্থীসহ নেতা-কর্মীরা। ধানের শীষের প্রার্থী এলাকার বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতি দেন।
এসময় উপস্থিত ছিলেন, আগৈলঝাড়া উপজেলা বিএনপি’র আহবায়ক শিকদার হাফিজুর রহমান, সদস্য সচিব মোল্লা বশির আহাম্মেদ পান্না, যুগ্ন-আহবায়ক সরোয়ার হোসেন মিয়া, শাহ মোহাম্মাদ বখতিয়ার, আবুল মোল্লা, এনায়েত হোসেন খান মনু, গৈলা ইউনিয়ন বিএনপি’র আহবায়ক সরল মোল্লা সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।