শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
পটুয়াখালী ভার্সিটিতে, পে-স্কেল গেজেটের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন হবিগঞ্জে মুফতি তাহেরির কর্মীর ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ মাধবপুরে ‘মোমবাতি’ প্রতীকের কর্মীর ওপর হামলার নিন্দা ফুলদী চাইল্ড এডুকেশন ইনস্টিটিউট এর বার্ষিক সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত ১২৫ বছরের বন্ধন, আগামী দিনের গ্রন্থন’—কালীগঞ্জে তুমিিলিয়া বালিকা বিদ্যালয়ের বর্ণিল জয়ন্তী উৎসব দেশ গড়তে ভালো নেতা চাই ভালো নীতি চাই মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম ভোটের দিনে বয়োবৃদ্ধদের জন্য রিকশার ব্যবস্থা থাকবে: আমিনুল হক শান্তির রাজনীতিতে বিশ্বাসী বিএনপি, নওগাঁর জনসভায় তারেক রহমানের কড়া হুঁশিয়ারি নওগাঁ-৪ আসনে ধানের শীষের প্রার্থীর গণসংযোগ ও পথসভা লালমোহনে ধানের শীষের পক্ষে ভোট চাইলে মুক্তিযোদ্ধাগণ  চার ফেব্রুয়ারি বরিশাল সফরে যাচ্ছেন তারেক রহমান

ফুলদী চাইল্ড এডুকেশন ইনস্টিটিউট এর বার্ষিক সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

  • আপডেট টাইম : শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
  • ১ বার পঠিত

মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টারঃ

 

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বক্তারপুর ইউনিয়নের ফুলদী চাইল্ড এডুকেশন ইনস্টিটিউট এর বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ জানুয়ারী) সকাল থেকে দিনভর বিদ্যালয়ের মাঠে ক্রীড়া প্রতিযোগিতা, একক ও দলীয় অভিনয়, নৃত্য, ছড়া/কবিতা আবৃত্তি শিক্ষার্থী ও অভিভাবকদের কুইজ এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ফুলদী চাইল্ড এডুকেশন ইনস্টিটিউট এর সভাপতি মোয়াজ্জেম হোসেন রাসেল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অলংকৃত করেছেন মিসেস নিগার সুলতানা সিথি । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলাকার সুনামধন্য ব্যবসায়ী ও সমাজসেবকবৃন্দ- শামসুজ্জামান খান স্বপন মিয়া, জাহাঙ্গীর হোসেন খান কচি মিয়া, মোঃ সউদ খান, মোঃ ছাদিম মিয়া, জনাব আবুল হাসেম খান।

অনুষ্ঠানে বিদ্যালয় প্রতিষ্ঠাতা পরিচালক আবুল কালাম খান তুষার দু’জন সফল অভিভাবক নিমন্ত্রণ করেছেন, সন্তানদের সু-শিক্ষা ও উচ্চশিক্ষা লাভের জন্য যারা স্বতঃস্ফূর্ত দায়িত্ব পালন করেছেন মোঃ আদিব মিয়া এবং মোঃ ফাইজুল্লাহ খান।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত হয়ে অনুষ্ঠানকে সাফল্যমিন্ডত করেছেন- অত্র এলাকার যুব সমাজ সেবক ফেরদৌস খান, মোঃ ছফর খান, ফারুক শেখ, শাখাওয়াত হোসেন খান।

কৃতি শিক্ষার্থীদের বিশেষভাবে পুরস্কৃত করেছেনঃ

মাওলা আলী খান রাজিব।

 

প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের জাঁকজমকপূর্ণ উপস্থিতিতে সন্ধ্যার পর অতিথিগন ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। প্রতিষ্ঠানের সভাপতি মোয়াজ্জেম হোসন রাসেল ও পরিচালক আবুল কালাম খান তুষার ১০০% উপস্থিতি শিক্ষার্থীদের ও সেরা মায়েদেরসহ সিনিয়র সিটিজেন শিক্ষার্থীদের দাদা, দাদু, নানা, নানুদের হাতে পুরস্কার তুলেদিয়ে সম্মানিত করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com