শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ঝলম দক্ষিণ ইউনিয়নে আবুল কালাম’র পদসভা ও উঠান বৈঠক  পটুয়াখালী ভার্সিটিতে, পে-স্কেল গেজেটের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন হবিগঞ্জে মুফতি তাহেরির কর্মীর ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ মাধবপুরে ‘মোমবাতি’ প্রতীকের কর্মীর ওপর হামলার নিন্দা ফুলদী চাইল্ড এডুকেশন ইনস্টিটিউট এর বার্ষিক সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত ১২৫ বছরের বন্ধন, আগামী দিনের গ্রন্থন’—কালীগঞ্জে তুমিিলিয়া বালিকা বিদ্যালয়ের বর্ণিল জয়ন্তী উৎসব দেশ গড়তে ভালো নেতা চাই ভালো নীতি চাই মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম ভোটের দিনে বয়োবৃদ্ধদের জন্য রিকশার ব্যবস্থা থাকবে: আমিনুল হক শান্তির রাজনীতিতে বিশ্বাসী বিএনপি, নওগাঁর জনসভায় তারেক রহমানের কড়া হুঁশিয়ারি নওগাঁ-৪ আসনে ধানের শীষের প্রার্থীর গণসংযোগ ও পথসভা লালমোহনে ধানের শীষের পক্ষে ভোট চাইলে মুক্তিযোদ্ধাগণ 

পটুয়াখালী ভার্সিটিতে, পে-স্কেল গেজেটের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

  • আপডেট টাইম : শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
  • ২ বার পঠিত

জাকির হোসেন হাওলাদার, দুমকী ও পবিপ্রবি প্রতিনিধি :

 

 

 

 

জ্বালানি উপদেষ্টার বিতর্কিত বক্তব্য প্রত্যাহার এবং বৈষম্যমুক্ত নবম পে-স্কেলের গেজেট প্রকাশের দাবিতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল১০টায় পবিপ্রবি জাতীয়তাবাদী কর্মচারী ও কর্মকর্তা ফোরামের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মুক্ত বাংলার প্রাঙ্গণে ঘন্টা ব্যাপী মানববন্ধন করা হয়।এসময় অন্যান্যের মধ্যে সংস্থাপন শাখার সহকারী রেজিস্ট্রার রিয়াজ কাঞ্চন শহিদ, জাতীয়তাবাদী কর্মচারী ফোরামের নেতা মেজবাহ উদ্দিন খান জসিম, মাহবুবুর রহমান, মোশারেফ হোসেনসহ অন্যান্য নেতারা বক্তৃতা করেন।বক্তারা বলেন, গত ১১ বছর ধরে সরকারি চাকরিজীবীরা ন্যায্য পে-স্কেল থেকে বঞ্চিত। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে কর্মকর্তা-কর্মচারীরা চরম আর্থিক সংকটে জীবনযাপন করছেন। নবম পে-কমিশনের চূড়ান্ত প্রতিবেদন সরকারের কাছে থাকা এবং বাজেটে অর্থের সংস্থান থাকা সত্ত্বেও গেজেট প্রকাশে অযৌক্তিক বিলম্ব করা হচ্ছে।তাদের দাবি, এমন পরিস্থিতিতে জ্বালানি উপদেষ্টার সাম্প্রতিক বক্তব্য কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ক্ষোভ আরও বাড়িয়ে দিয়েছে।

সভা থেকে অবিলম্বে জ্বালানি উপদেষ্টার বক্তব্য প্রত্যাহার এবং আগামী ১ জানুয়ারি থেকে কার্যকর করার শর্তে নবম পে-স্কেলের গেজেট প্রকাশের দাবি জানানো হয়। দাবি পূরণ না হলে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণাও দেন বক্তারা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com