সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
নতুন সরকারের শপথ : ঢাকার পথে শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী সেনাবাহিনী কখন ব্যারাকে ফিরবে জানালেন সেনাপ্রধান কালীগঞ্জের তুমুলিয়ায় খ্রিষ্টান বাড়ীতে ডাকাতি তাহেরির পরাজয় রুখতে মামলা করার ঘোষণা কাশিমপুরে ৩০ মিটার সড়ক ধস: দ্রুত চলাচল উপযোগী করা হবে — সোহেল হাসান ঝালকাঠিতে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত  পুরো রমজান মাসে স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ পবিত্র রমজান ন্যায়-কল্যাণভিত্তিক সমাজ প্রতিষ্ঠার অনুপ্রেরণা দেয় : প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা দুই দফা শপথ, নিজেকে নিয়ে যা বললেন আসিফ নজরুল

দুর্ণীতি মুক্ত নতুন বাংলাদেশ গঠন করা হবে -ড.সরওয়ার সিদ্দিকী 

  • আপডেট টাইম : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪ বার পঠিত

মনোহরগঞ্জ (কুমিল্লা) সংবাদদাতাঃ

 

ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার মনোহরগঞ্জে ১১ দলীয় জোটের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়।

শনিবার (৭ ফেব্রুয়ারী) বিকাল ৩টায় স্থানীয় পোমগাঁও উচ্চ বিদ্যালয মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা -৯ (লাকসাম-মনোহরগঞ্জ)  আসনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী ড.একে এম সৈয়দ সরওয়ার উদ্দিন সিদ্দিকী।

এসময় তিনি বলেন -আগামী ১২ ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সময় যত ঘনিয়ে আসছে,সারা বাংলাদেশে ১১ দলীয় জোটের বিজয়ের পরিবেশ তত দৃশ্যমান হচ্ছে। কেননা বাংলাদেশের মানুষ এখন আর কোন চাঁদাবাজ ও দূর্নীতিবাজ দলকে ক্ষমতায় আনতে চায়না।

তিনি বলেন -ইসলাম সাম্যের ধর্ম। কিছু লোক ভিন্ন ব্যাখ্যা দিয়ে ইসলামকে মানুষের কাছে কঠিন ভাবে বুঝানোর অপচেষ্টা করে যাচ্ছে। ইনশাআল্লাহ, বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১দলীয় জোট সরকার গঠন করতে পারলে বাংলাদেশের সকল শ্রেণিপেশার মানুষ মায়ের কোলে শিশুর চেয়ে বেশি নিরাপদ থাকবে। বিশেষ করে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ এবং দুর্ণীতি মুক্ত বাংলাদেশ গঠন করা হবে।

তিনি আরো বলেন- গত ৫৪ বছরে বাংলাদেশের কোনো পরিবর্তন আসেনি। গুম-খুনের শাসনের কারণে জুলাই আন্দোলনের প্রয়োজন হয়েছিল। গত দেড় বছরে পাঁচটি বিশ্ববিদ্যালয়ে ইনসাফের পক্ষে রায় দিয়েছেন তরুণেরা।

তিনি আরো বলেন-  বিএনপির উদ্দেশে বলেন, ‘ফ্যামিলি কার্ড না দিয়ে চাঁদাবাজি থেকে বেঁচে থাকার কার্ড দেবেন। ইভটিজিং ও সন্ত্রাসী কার্যক্রম বন্ধের কার্ড দেবেন। তাহলে মানুষের কাজে লাগবে। রাজনৈতিক দলের দায়িত্ব কার্ড দেওয়া নয়। এটি ইউনিয়ন পরিষদ ও সমাজসেবা অধিদপ্তরের কাজ। পরে তিনি সকলের কাছে ন্যায় ও ইনসাফের প্রতীক দাড়ি পাল্লায় ভোট প্রার্থনা করেন।

 

সমাবেশে বিশেষ অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সংস্থাপন মন্ত্রণালয়ের সচিব

এ এফ এম সোলায়মান চৌধুরী, বিজনেস ফোরামের কেন্দ্রীয় নেতা হামিদুর রহমান সোহাগ, মনোহরগঞ্জ উপজেলা জামায়াতের আমির হাফেজ মাওলানা মোহাম্মদ নুরুন্নবী।

মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন সিআইপিরর সভাপতিত্বে ও ঝলম দক্ষিণ ইউনিয়ন জামায়াতের আমির সাইফুল সালেহীন এর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন মনোহরগঞ্জ উপজেলা জামায়াতের সাবেক আমির অধ্যাপক আশরাফুজ্জামান মোল্লা, কুমিল্লা দক্ষিণ জেলা শিবিরের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান শামীম, মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের সেক্রেটারী

মাইন উদ্দিন সোহাগ, কুমিল্লা দক্ষিণ জেলা শিবিরের সাবেক নেতা এড.আশিকুর রহমান,  জাহাঙ্গীর আলম মিয়াজী এসময় উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উপজেলা ও ঝলম দক্ষিণ ইউনিয়ন জামায়াত এবং শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com