রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
যশোরের একটি মসজিদে ইতিকাফে বোসেছে দেশি-বিদেশি মোট ১৬০০ জন খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: সাবেক কাউন্সিলর মিন্টু দুই দিনের রিমান্ডে কোম্পানি করদাতাদের রিটার্ন দাখিলের সময়সীমা ১৫ এপ্রিল পর্যন্ত বাড়ালো এনবিআর কাউকে ঈদের আনন্দ থেকে বঞ্চিত করা যাবে না—সেলিম উদ্দিন গণভোটের রায় বাস্তবায়ন করার আগে সংবিধানে সংশোধন আনতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বরিশালে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন বরিশালে শেষ সময়ে জমে উঠেছে ঈদের কেনাকাটা বগুড়া-৬ উপনির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ সিটিটিসি’র অভিযানে ৯ জন মাদকসেবী গ্রেফতার

দুবাইয়ে আটকে পড়া বিমানের ২৭ ক্রুকে ফিরিয়ে আনল ইউএস-বাংলা

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ৩ বার পঠিত

মধ্যপ্রাচ্যে চলমান সংকটের কারণে দুবাইয়ে আটকে পড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২৭ জন ফ্লাইট ক্রু’কে দেশে ফিরিয়ে এনেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

আজ বৃহস্পতিবার বিশেষ ফ্লাইটে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে তাদের ফিরিয়ে আনা হয়।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গত ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা শুরু হওয়ার পর থেকে গত পাঁচ দিন ওই ক্রু সদস্যরা সংযুক্ত আরব আমিরাতে আটকে ছিলেন। অনিশ্চিত পরিস্থিতির মধ্যে সেখানে দিন কাটানো ওই ক্রুদের দেশের মাটিতে ফিরিয়ে এনেছে ইউএস-বাংলা।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটকে পড়া ক্রুদের পরিবার-পরিজন দেশে চরম উৎকণ্ঠার মধ্যে সময় পার করছিলেন। সহযোগী প্রতিষ্ঠান হিসেবে ইউএস-বাংলা তাদের ফিরিয়ে এনে পরিবারের সদস্যদের চিন্তামুক্ত করতে পেরেছে।

এয়ারলাইন্সটি জানায়, দুবাই বিমানবন্দর কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আটকে পড়া বাংলাদেশিদের জন্য দুটি বিশেষ ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা। এর মধ্যে ৩৭৮ জন যাত্রী নিয়ে একটি ফ্লাইট আজ ৫ মার্চ নিরাপদে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।

অপর ফ্লাইটটি আগামীকাল ৬ মার্চ শুক্রবার সকালে ঢাকায় এসে পৌঁছাবে। বিশেষ এই ফ্লাইটগুলো ৪৩৬ আসনের এয়ারবাস ৩৩০-৩০০ এয়ারক্রাফট দিয়ে পরিচালনা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com