বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
নাটোরে গণহত্যা দিবসের স্মৃতিচারণ মেহেরপুরে আমের গুটিতে ভরে গেছে গাছ কালীগঞ্জে বিভিন্ন স্হানে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও চোলাই মদ সহ আটক ৮ জন বাসের ধাক্কায় বাগেরহাটে মোটরসাইকেল আরোহী নিহত চট্টগ্রাম বন্দরে ঈদের ছুটিতে ৫৫ হাজার কন্টেইনার হ্যান্ডলিং উলিপুরে জমি সংক্রান্ত বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষে ৮জন গুরুতর আহত, থানায় অভিযোগ দায়ের নাগেশ্বরীতে বিয়ের প্রলোভন দিয়ে গণধর্ষণের অভিযোগে প্রধান আসামি গ্রেফতার গাজীপুরে স্কুলে যাওয়ার পথে গাড়িচাপায় শিক্ষিকার মৃত্যু আর্জেন্টিনা স্কোয়াড থেকে ছিটকে গেলেন মন্টিয়েল, বেলার্ডি অ্যাটর্নি জেনারেল হলেন ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল

কালীগঞ্জে বিভিন্ন স্হানে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও চোলাই মদ সহ আটক ৮ জন

  • আপডেট টাইম : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ১ বার পঠিত

মোঃ  মুক্তাদির হোসেন,

স্টাফ রিপোর্টার ।
গাজীপুরের কালীগঞ্জে মাদকবিরোধী পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবা ট্যাবলেট, ১৫ লিটার চোলাই মদ ও মদ তৈরীর উপকরণসহ ৮ মাদক কারবারীকে আটক করেছে থানা পুলিশ। এ বিষয়ে থানায় পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ এর দিক-নিদের্শনায় কালীগঞ্জ থানা এলাকায় রাতব্যাপী মাদকের বিভিন্ন আস্তানায় এ অভিযান পরিচালনা করা হয়।

থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানার উপ পুলিশ পরিদর্শক (এস আই) (নিঃ) মো. মাসুদ রানা শামীম সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার জামালপুর ইউনিয়নের বাগমারপাড়া মোল্লারটেক গ্রামের বোরহান এর বাঁশঝাড়ে অভিযান পরিচালনা করে। এ সময় বাগমারপাড়ার রফিকুল ইসলামের পুত্র সাইদুল ইসলাম লিপু (২৫) ও নজরুল ইসলামের পুত্র নাবিদুল (১৮), মোড়লপাড়ার মোতালিবের পুত্র পনির হাসান (২৩), জামালপুরের জাহাঙ্গীরের পুত্র মো. কাউছার (২৩), খলাপাড়া গ্রামের আকরামের বাড়ীর ভাড়াটিয়া ও নীলফামারী সদরের নটখানা গ্রামের আবু বকর সিদ্দিকের পুত্র সাইম কিবরিয়া (১৯), পৌরসভার গোলাবাড়ী গ্রামের আ. রহমানের পুত্র মো. আতিকুল্লাহ তাওছিনকে (২০) আটক করে। পরে তাদের দেহ তল্লাশী করে ৪২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন।

অপরদিকে এস আই (নিঃ) মোহাম্মদ মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স সহ মোক্তারপুর ইউনিয়নের সিংলাব গ্রামে অভিযান চালিয়ে মৃত সতিন্দ্র চন্দ্র দাসের পুত্র জীবন দাসকে (৪০) ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেন। এবং এসআই (নিরস্ত্র) মোহাম্মদ আয়ুবুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে নাগরী ইউনিয়নের ডিভাইন মার্সি হাসপাতালের পাশের প্রনয় গমেজের বসত বাড়ীর সামনের ঝোপ হতে মঠবাড়ী গ্রামের সুভাস বিশ্বাসের পুত্র সমীর বিশ্বাসকে (৩৫) ১৫ লিটার চোলাই মদ, মদ তৈরির উপকরণ পচাঁ গুড়, গ্যাস সিলিন্ডার ও গ্যাসের চুলাসহ আটক করেন। আটককৃতদের বিরুদ্ধে ২৫ মার্চ ২০২৬ ইং তারিখ কালীগঞ্জ থানায় পৃথক তিনটি মামলা (নং ২৪, ২৬ ও ২৭) দায়ের করা হয়েছে।

এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন জানান, আটককৃতরা দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর বুধবার দুপুরে গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com