মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

খাগড়াছড়ির পানছড়িতে আন্তর্জাতিক ক্রীড়া দিবসে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ৪ বার পঠিত

এস চাঙমা সত্যজিৎ
ভ্রাম্যমান প্রতিনিধিঃ
জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলাতে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার ৬ এপ্রিল ২০২৬ সকাল ১১টায় পানছড়ি উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে উপজেলা চত্বরে এ কর্মসূচীর আয়োজন করা হয়।দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করে পানছড়ি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়। র‍্যালিতে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয়রা অংশ গ্রহণ করেন।

কর্মসূচীতে পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানা নাসরিন এর নেতৃত্বে উপস্থিত ছিলেন পানছড়ি ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ, পানছড়ি উপজেলা মৎস্য কর্মকর্তা প্রিয় কান্তি চাকমা, পানছড়ি উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী, পানছড়ি উপজেলার বিভিন্ন বিভাগের কর্মকর্তা, স্থানীয় ইউনিয়নের চেয়ারম্যান, মৌজা প্রধান, বিভিন্ন স্কুল কলেজের প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন।

পানছড়ি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মো. মাসুম বিল্লাহসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

বক্তারা ক্রীড়া চর্চার মাধ্যমে যুবসমাজকে সুস্থ ও শৃঙ্খলাবদ্ধ রাখতে নিয়মিত খেলাধুলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com