ঢাকা ০৩:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

‘বাংলা বললেই বাংলাদেশি নয়, আরেকটা বঙ্গভঙ্গের চেষ্টা করবেন না’

আন্তর্জাতিক ডেস্ক,সিটিজেন নিউজ: ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দোপাধ্যায় হুঁশিয়ারি দিয়ে বলেছেন, পশ্চিমবঙ্গে কোনো ‘এনআরসি’ হবে না। বিজেপি নেতারা সম্প্রতি বাংলায় জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) করা হবে বলে মন্তব্য করার পর এই হুঁশিয়ারি দিলেন মমতা।

বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় জাতীয় নাগরিকপঞ্জির (এনআরসি) বিরুদ্ধে হাজার হাজার মানুষকে নিয়ে পদযাত্রা ও পরে এক সমাবেশে কেন্দ্রীয় সরকার ও বিজেপি নেতাদের তীব্র সমালোচনা করেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, ‘আসামে (এনআরসি থেকে) যাদের নাম বাদ পড়েছে; তাদের জন্য একটা জেল তৈরি করেছে, তাদের সব জেলে রেখে দেবে। বাংলায় আমি যতদিন বেঁচে আছি, তোমার ক্ষমতা থাকলে এনআরসি করবে। আমি মরে গেলেও আমাদের দল করতে দেবে না। আমাদের ইয়ং জেনারেশন, চারটি জেনারেশন তৈরি করে দিয়েছি, খেলা অত সহজ নয়। সুতরাং, পরিষ্কার বলে যাই, এনআরসি নিয়ে বিজেপিকে জানাই ধিক্কার!’

মমতা সভা মঞ্চ থেকে ‘এনআরসি মানছি না’ বলে স্লোগান দিলে উপস্থিত জনতা ‘মানছি না-মানছি না’ বলে তাতে গলা মেলান।

বিজেপি নেতাদের হুঁশিয়ারি দিয়ে পশ্চিমবঙ্গের এই মন্ত্রী বলেন, ‘আরেকটা বঙ্গভঙ্গ করার চেষ্টা করবেন না। আরেকটা ভারত ভাগ করার চেষ্টা করবেন না। দেশ ভাগ করার চেষ্টা করবেন না। বাংলা ভাষায় কথা বললেই যদি বাংলাদেশি বলে ঘাড়ধাক্কা দেয়া হয় তাহলে মনে রাখবেন যারা এটা করছেন, আগুন নিয়ে খেলবেন না। আমরা সবাই কিন্তু তৈরি আছি দেশকে রক্ষা করার জন্য।’

পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, ‘আসামের মতো পশ্চিমবঙ্গে এনআরসি হবে। এতে প্রায় দু’কোটি মানুষ বাদ যাবে। বিদেশি নাগরিকেরা এসে রাজ্য ও দেশের সম্পদ নষ্ট করছে। তা বন্ধ করতে এনআরসি প্রয়োজন।’

এ প্রসঙ্গে মমতা পাল্টা জবাবে বলেন, ‘বলছে বাংলায় ২ কোটি মানুষের নাম বাদ যাবে! বাংলার ২ জনের গায়ে হাত দিয়ে দেখুন!’ ভাষা, ধর্মের ভিত্তিতে এনআরসি মানব না বলেও মমতা সাফ জানান। পার্সট্যুডে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

‘বাংলা বললেই বাংলাদেশি নয়, আরেকটা বঙ্গভঙ্গের চেষ্টা করবেন না’

আপডেট টাইম : ১২:২৪:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০১৯