ঢাকা ০৯:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

আফগান সীমান্তে গোলাগুলি, চার পাক সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক,সিটিজেন নিউজ: আফগানিস্তান সীমান্তে পৃথক দুটি গোলাগুলির ঘটনায় চার পাকিস্তানি সেনা নিহত এবং অপর এক সেনা আহত হয়েছে। দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) দুটি গোলাগুলির ঘটনায় এ হতাহতের খবর দিয়েছে।

গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী শনিবার আইএসপিআর জানিয়েছে, আফগানিস্তান সীমান্ত লাগোয়া আদিবাসী সংখ্যাগরিষ্ঠ জেলা উত্তর ওয়াজিরিস্তানে ঘটনাটি ঘটেছে। শুক্রবার শেষ রাতে আব্বা খেল নামক এলাকায় নিরাপত্তা বাহিনীর টহল দল লক্ষ্য করে গুলি ছোড়া হয়।
আইএসপিআর জানিয়েছে, গোলাগুলির ঘটনায় বালতিস্তান জেলার বাসিন্দা ২৩ বছর বয়সী সিপাহী আখতার হুসাইন নিহত হয়। গোলাগুলির ঘটনায় দুই হামলাকারীও নিহত হয়েছে বলে জানিয়েছে সামরিক বাহিনী গণমাধ্যম শাখা।

খাইবার পাখতুনখাওয়া প্রদেশের দির জেলায় অপর গোলাগুলির ঘটনা ঘটে। পাক-আফগান সীমান্তে বেড়া নির্মাণে ব্যস্ত সেনাদের লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলি ছোড়ে। আইএসপিআর বলছে, সেই গোলাগুলির ঘটনায় তিন সেনা নিহত ও অপর এক সেনা আহত হয়েছে।

এদিকে কাশ্মীর নিয়ে চলমান উত্তেজনায় গত দুই দিনে সীমান্তে ভারতীয় সেনাবাহিনীর গুলিতে পাকিস্তানের দুই সেনা নিহত হয়েছেন। শনিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক বিবৃতির বরাতে দেশটির এক অনলাইন প্রতিবেদনে এ তথ্য জানায়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

আফগান সীমান্তে গোলাগুলি, চার পাক সেনা নিহত

আপডেট টাইম : ১০:১৬:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০১৯