ঢাকা ০৯:২৫ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূল করা যাবে না। এমপি, ফজলুল হক মিলন জোনাকী শিল্পীগোষ্টি সুনামগঞ্জ জেলা শাখার সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন নবনিযুক্ত গাইবান্ধা ডিসিকে বিএনপি নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা। সুনামগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সুনামগঞ্জ জেলা জন্মাষ্টমী পরিষদের নেতৃবৃন্দরা রিংকি হত্যা: ন্যায়বিচারের দাবিতে উলিপুরে মানববন্ধন বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে একসঙ্গে কাজ করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আহ্বান সাত বছর পর নাটকে ফিরলেন শার্লিন ফারজানা `২৪-এর আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়, এটা ছিল যুদ্ধের রিহার্সেল’ অস্ট্রেলিয়া সফরের অভিজ্ঞতা সামনে কাজে লাগাতে চান শান্ত

সভাপতি মাহফুজ আনাম, সম্পাদক নঈম নিজাম

অনলাইন ডেস্ক,সিটিজেন নিউজ: ডেইলি স্টার সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনামকে সভাপতি ও বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজামকে সাধারণ সম্পাদক করে সম্পাদক পরিষদের নতুন নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। রোববার ডেইলি স্টার সেন্টারে অনুষ্ঠিত এক সভায় এ কমিটি গঠন করা হয়।

সম্পাদক পরিষদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই কমিটির সহ-সভাপতি ইত্তেফাক সম্পাদক তাসমিমা হোসেন। এছাড়া সহকারী সাধারণ সম্পাদক বণিক বার্তা সম্পাদক ও প্রকাশক দেওয়ান হানিফ মাহমুদ এবং কোষাধ্যক্ষ দৈনিক সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মুস্তাফিজ শফি।
কমিটিতে নির্বাহী সদস্য হিসেবে আছেন ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত, মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী, যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলম ও দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক।

দুই বছর মেয়াদি নতুন এই নির্বাহী কমিটি আগামী ১ অক্টোবর দায়িত্ব গ্রহণ করবে। ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর এই কমিটির মেয়াদ শেষ হবে।

সংবাদপত্রের স্বাধীনতা ও মত প্রকাশের অধিকার সুরক্ষায় সক্রিয় ভূমিকা পালন, সাংবাদিকতার পেশাগত মানোন্নয়ন ও সম্পাদকীয় প্রতিষ্ঠান শক্তিশালী করার লক্ষ্যে ২০১৩ সালে সম্পাদক পরিষদ প্রতিষ্ঠা করা হয়। সম্পাদক পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন সমকালের প্রয়াত সম্পাদক গোলাম সারওয়ার।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূল করা যাবে না। এমপি, ফজলুল হক মিলন

সভাপতি মাহফুজ আনাম, সম্পাদক নঈম নিজাম

আপডেট টাইম : ০১:৪৭:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০১৯