ঢাকা ০৬:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুড়িগ্রামে যৌথ অভিযানে ভারতীয় ১৩ লাখ টাকার মোবাইলসহ এনামুল আ/টক নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি দ্বিবার্ষিক নির্বাচনের ২০২৬-২০২৮ সাধারণ গ্রুপের আলোচনা সভা অনুষ্ঠিত তাড়াশে তালম ইউনিয়ন পরিষদ পরিদর্শনে জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোদাগাড়ীতে মাদকের বিরুদ্ধে জিডি ও তরুণীর অনশন উন্মোচিত চার ভাইয়ের অপরাধ সাম্রাজ্য নরসিংদী তে জনস্বার্থে মোবাইল কোর্ট জনগণের ভালোবাসায় মির্জা ফখরুল: নীতি, আদর্শ ও নেতৃত্বের এক উজ্জ্বল উদাহরণ সংসদ কক্ষে নিজের আসনে বসে ভোট গ্রহণ দেখলেন প্রধানমন্ত্রী শিশু ভূমিষ্ট হওয়ার পর আপনারা যেমন তার যত্ন করেন ঠিক সেইভাবে শিশু চারাটিকেও প্রতিদিন যত্ন করতে হবে-ইউএনও, এটিএম কামরুল ইসলাম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদকে বঙ্গভবনে বিদায়ী সংবর্ধনা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রত্যাশা সুখী, সমৃদ্ধ ও কল্যাণমুখী রাষ্ট্রের

কক্সবাজারে‘মামলা মানব’ ইব্রাহীম গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ:নাম ইব্রাহীম। কখনো দাড়ি রাখেন, কখনো গোঁফ। কখনো প্রতারণা করেন ক্লিন সেভ অবস্থায়। নিয়মিতই হুলিয়া পরিবর্তন করেন তিনি। শুধু রাজশাহী শহরেই ১১০ প্রতারণার মামলা তার বিরুদ্ধে। তাই তাকে ‘মামলা মানব’বলছে আইনশৃঙ্খলা বাহিনী।

চার বছরে ১১০ মামলার পলাতক আসামি, রাজশাহীর মামলা মানবখ্যাত ইব্রাহিমকে কক্সবাজার থেকে গ্রেফতার করেছে সিআইডি। বুধবার (১৮ সেপ্টেম্বর) তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে সিআইডি।
এ বিষয়ে সিআইডি সদর দফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে বাহিনীর ঢাকা মেট্রো দক্ষিণের বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান বলেন, ইব্রাহিম রাজশাহীর গোদাগাড়ীতে মিতা ব্রিকস, এমএসবি, বিবিএফ নামক ব্রিক ফিল্ডে ইট উৎপাদন শেষে, লভ্যাংশ দেয়ার নামে প্রতারণা করে আসছে। প্রথম দিকে সে যাদের কাছে টাকা নিত, সেগুলো সঠিক সময়ে দিয়ে মানুষের বিশ্বাস অর্জন করে। এভাবে এক পর্যায়ে মানুষ যখন তাকে বিশ্বাস করতে শুরু করে। তখন মোটা অংকের টাকা নিয়ে পালিয়ে যায়। তার বিরুদ্ধে ১১০টি প্রতারণার মামলা আছে। সবগুলো মামলাতেই ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি সে। সর্বশেষ লালবাগ (ডিএমপি) থানার মামলা নং-৪১ তে তাকে গ্রেফতার করেছিল সিআইডি।

তিনি আরও বলেন, উচ্চ হারে সুদ দেয়ার প্রতিশ্রুতিতে গোদাগাড়ীসহ রাজশাহী বিভাগের শত শত মানুষের কাছে থেকে আনুমানিক ১০০ কোটি টাকা হাতিয়ে নেন তিনি। প্রতারণার পর কেউ যেন তাকে চিনতে না পারে, সেজন্য চুল দাঁড়ি বড় রেখে তার চেহারায় পরির্বতন আনার চেষ্টা করে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামে যৌথ অভিযানে ভারতীয় ১৩ লাখ টাকার মোবাইলসহ এনামুল আ/টক

কক্সবাজারে‘মামলা মানব’ ইব্রাহীম গ্রেফতার

আপডেট টাইম : ০৯:৩৩:২৪ অপরাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০১৯