ঢাকা ০৮:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

মোদিকেও আকাশসীমা ব্যবহার করতে দেবে না পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক:যুক্তরাষ্ট্রে সফরে যাওয়ার সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিমানকে আকাশসীমা ব্যবহার করতে দেয়া হবে না বলে জানিয়েছে পাকিস্তান। বুধবার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশির বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম এএনআইয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আগামী ২১ সেপ্টেম্বর এক সপ্তাহের মার্কিন সফরে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার এই সফরে যাওয়ার জন্য পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি চাওয়া হয়েছিল। কিন্তু তা প্রত্যাখ্যান করেছে ইসলামাবাদ। গত ২৬ ফেব্রুয়ারি বালাকোটে বিমান হামলা চালায় ভারত। তারপরই ভারতের জন্য আকাশসীমা বন্ধ করে দেয় পাকিস্তান। তবে জুলাইয়ে আবার তা আংশিকভাবে খুলে দেয়া হয়। তার একদিন পরেই পাক বিমানমন্ত্রী জানান, আকাশসীমা বন্ধ রাখায় তাদের ৮ বিলিয়ন ডলারেরও বেশী আর্থিক ক্ষতি হয়েছে।
গত ২৮ আগস্ট থেকে ৩১ আগস্ট করাচি আকাশসীমার তিনটি বিমানরুট বন্ধ করে দেয় পাকিস্তান। এক ঘোষণায় জানাননো হয়, তাদের আকাশসীমায় ভারতের বিমান নিষিদ্ধ করার পরিকল্পনা করা হচ্ছে। তবে তাদের আকাশসীমা বন্ধ করায় ভারতের বিমান পরিষেবায় ব্যাঘাত ঘটেনি। আগের মাসে আইসল্যান্ড যাওয়ার সময় ভারতের প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দের বিমান যাওয়ারও অনুমতি দেয়নি পাকিস্তান।

জম্মু ও কাশ্মীর থেকে বিশেষ মর্যাদা প্রত্যাহার এবং রাজ্যটিকে ভেঙে দু’টি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করায় ভারতের সঙ্গে পাকিস্তানের নতুন করে উত্তেজনা শুরু হয়েছে। এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ভিভিআইপিদের বিমান ওড়ার ক্ষেত্রে ছাড়পত্র না দেওয়ার জন্য পাকিস্তানের সিদ্ধান্তে দুঃখিত তারা। কারণ, এটি অন্যান্য সাধারণ দেশের ক্ষেত্রে রুটিন মাফিকই অনুমোদন দেয়া হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রবিশ কুমার বলেন, আমরা পাকিস্তানকে এ ধরণের একতরফা ভিত্তিহীন পদক্ষেপ ত্যাগ করার আহ্বান জানাই।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

মোদিকেও আকাশসীমা ব্যবহার করতে দেবে না পাকিস্তান

আপডেট টাইম : ১১:৩৪:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০১৯