ঢাকা ১০:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

পাকিস্তানের মানবাধিকার কর্মী দেশ ছেড়ে পালালেন

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন পাকিস্তানের বিশিষ্ট মানবাধিকার কর্মী গুলালাই ইসমাইল। প্রায় দু’মাস ধরে লুকিয়ে থাকার পর অবশেষে দেশ ছাড়লেন তিনি।

এক বিবৃতিতে ওই মানবাধিকার কর্মী বলেন, গত দুই মাস ছিল ভয়াবহ। আমাকে বহুবার হুমকি দেয়া হয়েছে, হেনস্তা করা হয়েছে। তবে আমি সৌভাগ্যবান যে আমি এখনও বেঁচে আছি।
তবে কিভাবে তিনি পাকিস্তান থেকে যুক্তরাষ্ট্রে পালিয়ে গেছেন সে বিষয়ে কিছুই বলেননি। তার ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি ছিল। তবে গুলালাই ইসমাইল নিউ ইয়র্ক টাইমসকে জানিয়েছেন যে, তিনি সরাসরি পাকিস্তান থেকে বিমানে করে যুক্তরাষ্ট্রে যাননি।

রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও সহিংসতা ছড়ানোর অভিযোগে অভিযুক্ত ছিলেন গুলালাই ইসমাইল। এক প্রতিবেদনে জানানো হয়েছে, ৩৩ বছর বয়সী এই মানবাধিকার কর্মী বর্তমানে নিউ ইয়র্কে তার বোনের সঙ্গে আছেন। তিনি সেখানে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন।

বহু বছর ধরেই মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সোচ্চার ছিলেন গুলালাই ইসমাইল, বিশেষ করে নারী এবং শিশুদের মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে তিনি বেশি কথা বলেছেন।

২০১৪ সালে তিনি ১শ নারীকে নিয়ে একটি টিম গঠন করেন। তারা বাড়িতে নারীদের প্রতি সহিংসতা এবং বাল্যবিয়ের বিরুদ্ধে কাজ শুরু করে। বিভিন্ন ধরনের সামজিক কর্মকাণ্ডের জন্য তিনি বেশ কিছু সম্মাননা পেয়েছেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

পাকিস্তানের মানবাধিকার কর্মী দেশ ছেড়ে পালালেন

আপডেট টাইম : ১০:১৩:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০১৯