ঢাকা ১০:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

সৌদি প্রতিশোধ নেবে তেলক্ষেত্রে হামলার

আন্তর্জাতিক ডেস্ক: সাম্প্রতিক সময়ে সৌদির দুই তেলক্ষেত্রে হামলার ঘটনাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা শুরু হয়েছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রও জড়িয়ে পড়েছে। সৌদি এবং যুক্তরাষ্ট্র এই হামলার জন্য ইরানের দিকেই বার বার আঙুল তুলছে।

এদিকে, তেলেক্ষেত্রে হামলার প্রতিশোধ নেয়ার হুমকি দিয়েছে সৌদি। মধ্যপ্রাচ্যের দেশটি বলছে, সম্প্রতি তাদের দেশের দুটি তেলক্ষেত্রে হামলার জবাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সৌদির পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবায়ের ওই হামলার জন্য আবারও ইরানকেই দায়ী করেছেন। সৌদির পররাষ্ট্রমন্ত্রী বলেন, হামলার জন্য যেসব অস্ত্র ব্যবহার করা হয়েছে সেগুলো ইরানের। এই হামলার পূর্ণ তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে বলে জানিয়েছেন তিনি।

রিয়াদে এক সংবাদ সম্মেলনে আদেল আল জুবায়ের বলেন, তারা মিত্র দেশগুলোর সঙ্গে যোগাযোগ রাখছেন এবং পূর্ণ তদন্ত শেষ করার পর যথাযথ ব্যবস্থা নেয়া হবে। তবে কী ধরনের ব্যবস্থা নেয়া হবে সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, তেলক্ষেত্রে হামলা চালানো হয়েছে উত্তর দিক থেকে। ইয়েমেনের দিক থেকে এই হামলা চালানো হয়নি বলে উল্লেখ করেন তিনি। তবে ঠিক কোন জায়গা থেকে হামলা চালানো হয়েছে সেটি সুনির্দিষ্টভাবে বলেননি সৌদির এই মন্ত্রী। অপরদিকে, সৌদির তেলক্ষেত্রে হামলার কথা বারবার অস্বীকার করে আসছে ইরান।

যুক্তরাষ্ট্রের তরফ থেকে সৌদিতে বাড়তি সৈন্য পাঠানোর ঘোষণার পর ইরানের এক শীর্ষ সামরিক কর্মকর্তা বলেছেন, যে কোনো ধরনের আগ্রাসন ধ্বংস করার জন্য ইরান প্রস্তুত আছে।

এদিকে, ইরান-সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা বলছে, সৌদি আরবের তেলক্ষেত্রে তারাই হামলা চালিয়েছে। এর আগে ইরানের রেভল্যুশনারি গার্ডের প্রধান মেজর জেনারেল হোসেইন সালমি সতর্ক করে বলেন, যে কোনো হামলা মোকাবিলার জন্য তারা প্রস্তুত আছেন।

তিনি বলেন, সীমিত হামলা হলে সেটি আসলে সীমিত আকারে থাকবে না। হামলাকারীদের সম্পূর্ণ ধ্বংস না করা পর্যন্ত আমরা লড়াই চালিয়ে যাব বলেও উল্লেখ করেন তিনি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

সৌদি প্রতিশোধ নেবে তেলক্ষেত্রে হামলার

আপডেট টাইম : ০৯:৫৮:০৪ অপরাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০১৯