ঢাকা ০৩:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

জাতিসংঘে ইমরান-রুহানির বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এবং ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের বর্তমান পরিস্থিতি নিয়ে বৈঠক করেছেন। নিউইয়র্কে চলমান জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৪ তম অধিবেশনের ফাঁকে তারা মঙ্গলবার বৈঠকে বসেন তারা।

দ্বৈত বৈঠকে দুই দেশের নেতা দ্বিপাক্ষিক সম্পর্ক ও আঞ্চলিক উন্নয়ন নিয়েও আলোচনা করেন। রুহানির সঙ্গে বৈঠকে তেহরানের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক জোরদারের প্রতি জোরারোপ করেছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। উভয় দেশের স্বার্থ আছে এমন সহযোগিতা অব্যাহত নিয়ে কথা বলেন তারা।

ভারত সরকার জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে উপত্যকাটি অবরুদ্ধ করে রাখার পর পাকিস্তান যে পদক্ষেপ নিয়েছে তাতে সমর্থন জানানোর কারণে ইরানের বর্তমান নেতৃত্ব বিশেষ করে সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলি খামেনির প্রশংসা করেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান।

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের বর্তমান অবস্থার উন্নয়ন কীভাবে করা যায় এবং ভারত সরকারের অবৈধ সিদ্ধান্ত কীভাবে আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার জন্য প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে তা নিয়েও আলোচনা করে প্রতিবেশী দুই দেশ নেতা। কাশ্মীরের কারফিউ প্রত্যাহার নিয়েও আলোচনা হয়েছে তাদের মধ্যে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার তৃতীয় বারের মতো প্রস্তাব দিয়েছেন, তিনি কাশ্মীর সংকট সমাধানে ভারত-পাকিস্তানের সঙ্গে মধ্যস্ততা করতে প্রস্তুত। তবে তিনি এও জানিয়েছেন, দুই দেশ যদি এতে স্বাগত না জানায় তাহলে মধ্যস্ততা করা সম্ভব নয়।

সাংবাদিকদের সামনে কথা বলার সময় ইমরান খান বলেন, মার্কিন প্রেসিডেন্ট স্বীকার করেছেন যে কাশ্মীর একটি খুবই জটিল বিষয়। যা দীর্ঘদিন ধরে চলছে। ট্রাম্প বলেছেন, মধ্যস্ততাকারী হিসেবে তিনি কখনো ব্যর্থ হননি। যেকোনো ধরনের সাহায্য করতে সর্বদা প্রস্তুত আছেন বলেও জানিয়েছেন তিনি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

জাতিসংঘে ইমরান-রুহানির বৈঠক

আপডেট টাইম : ১১:২৮:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০১৯