ঢাকা ১০:১৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শার্শায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত টেস্টে প্রথমবারের মতো চার পেসার নিয়ে খেলতে নামল বাংলাদেশ সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি বার্ধক্যের যত্ন কি শুধু মেয়েদের দায়িত্ব? পরিবার, ভালোবাসা ও লিঙ্গবৈষম্যের কঠিন বাস্তবতা চুল লম্বা করার ৮ কার্যকর উপায় সাংবাদিক শেখ মেরাজের ওপর হামলায় ডিজাবের তীব্র নিন্দা ন্যূনতম মজুরি: শ্রমিক-মালিকপক্ষের প্রস্তাবে বড় ব্যবধান, সভা চলছে মাউশির ২৯ কোটি টাকার বেশি বকেয়া পৌরকর পরিশোধের নির্দেশ উলিপুর থানা ও চৌকিদার প্যারেড পরিদর্শন করেন কুড়িগ্রাম পুলিশ সুপার যশোর-৬ আসনের সাবেক এমপি আজিজুল ইসলাম ঢাকায় গ্রে/প্তার

লোক সংগীত সংগ্রহ করেছে শিল্পকলা একাডেমি

জ্যেষ্ঠ প্রতিবেদক: লোক সংস্কৃতি সংগ্রহ ও সংরক্ষণ কার্যক্রমের মাধ্যমে ২০১৬ সালে ১৩৪৮১ গান সংরক্ষণ করা হয়েছ। এসব গান বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও ন্যাশনাল আর্কাইভে সংরক্ষিত আছে বলে জানিয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।

বুধবার (২৫ সেপ্টেম্বর) সংসদ ভবনে অনুষ্ঠিত সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চতুর্থ বৈঠকে এ তথ্য জানানো হয়। কমিটির সভাপতি সিমিন হোসেনের (রিমি) সভাপতিত্বে কমিটির সদস্য সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ, মমতাজ বেগম, কাজী কেরামত আলী, অসীম কুমার উকিল এবং সুবর্ণা মুস্তাফা বৈঠকে অংশ নেন।

বৈঠকে লোকসংগীত সংরক্ষণের ব্যাপারে বাংলাদেশ শিল্পকলা একাডেমির কার্যক্রম বিশেষভাবে চিলমারী (কুড়িগ্রাম) এলাকার বিলুপ্ত প্রায় ঐতিহ্যবাহী ভাওয়াইয়া সংগীত সংরক্ষণের বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে শুধু ঢাকাকেন্দ্রিক না থেকে দেশের প্রতিটি জেলার নিজস্ব লোকসংগীত সুরসহ সংগ্রহ করার লক্ষ্যে অধিকতর কার্যকর পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয়।

এছাড়া কবি নজরুল ইনস্টিটিউট কর্তৃক ‘নজরুলের অপ্রচলিত গানের সুর সংগ্রহ, স্বরলিপি প্রণয়ন, সংরক্ষণ ও প্রচার এবং নবীন প্রজন্মকে উদ্বুদ্ধকরণ’ শীর্ষক প্রকল্প চলমান বলে বৈঠকে উল্লেখ করা হয়। ইনস্টিটিউট কর্তৃক নজরুল জীবনভিত্তিক তথ্যচিত্র ‘নজরুল জীবন পরিক্রমা’ এবং ১৭ খণ্ডে ‘নজরুল সমগ্র’ প্রকাশ করা হয়েছে বলেও জানানো হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

শার্শায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

লোক সংগীত সংগ্রহ করেছে শিল্পকলা একাডেমি

আপডেট টাইম : ১০:৫০:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০১৯