ঢাকা ০৯:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

এরদোগান, মাহাথির ও ইমরানের উদ্যোগে আসছে টিভি চ্যানেল

অনলাইন ডেস্ক: ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে গড়ে ওঠা ইসলামফোবিয়াসহ বিভিন্ন অপপ্রচার রোধে বিশেষ চ্যানেল খোলার উদ্যোগ নেয়া হয়েছে। তুরস্ক, মালয়েশিয়া ও পাকিস্তানের উদ্যোগে আন্তর্জাতিক মানের সংবাদমাধ্যমটি খোলা হবে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

টুইটারে দেয়া এক পোস্টে ইমরান খান জানান, ‘তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ ও আমি আজ মিলিত হয়ে সিদ্ধান্ত গ্রহণ করেছি, আমরা তিন দেশের সম্মিলিত সহযোগিতায় একটি ইংরেজি চ্যানেল চালু করব। যা ‘ইসলামফোবিয়া’ থেকে উৎপন্ন চ্যালেঞ্জসমূহের মোকাবিলায় কার্যকর ভূমিকা পালন করবে। পাশাপাশি আমাদের ইসলামের বাস্তব পরিচয়ও তুলে ধরবে।’

প্রস্তাবিত চ্যানেলটির পরিকল্পনার কথা জানিয়ে ইমরান খান বলেন, ভুল তথ্যের কারণে যেসব লোক মুসলিমদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হচ্ছে সেগুলো শুধরে দিতে হবে। ধর্ম অবমাননার বিষয়টি সঠিকভাবে তুলে ধরতে হবে।

মিডিয়ায় মুসলমানদের যথাযথ উপস্থিতি থাকতে হবে মন্তব্য করে তিনি বলেন, মুসলিম ইতিহাসের ওপর ভিত্তি করে সিরিজ ও সিনেমা তৈরি করে মানুষকে সঠিক ইতিহাস জানাতেই চ্যানেলটি খোলার উদ্যোগ নেয়া হয়েছে।

গত মার্চে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দু’টি মসজিদে এলোপাতাড়ি গুলি চালিয়ে ৫১ মুসলিমকে হত্যা করে এক খৃষ্টান জঙ্গি। মর্মান্তিক সে ঘটনাকে পশ্চিমাদের ছড়ানো ‘ইসলাম ফোবিয়া’র ফসল বলে মন্তব্য করেন ইমরান খান। তাছাড়া ইসলামফোবিয়া, বর্ণবাদ এবং বিদ্বেষমূলক বক্তব্যের কারণে বিশ্বের বিভিন্ন দেশে মুসলিমদের টার্গেট করা হচ্ছে।

বিষয়টি নিয়ে নিউইয়র্কে জাতিসংঘ সম্মেলনের ফাঁকে বসেছিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মাদ ও পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
এর আগে গত জুন মাসে মুসলিম উম্মাহর স্বার্থে তুরস্ক, মালয়েশিয়া ও পাকিস্তানকে একসঙ্গে কাজ করার একটি উদ্যোগ নেয়া হয়েছিল। তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর মাহাথির মোহাম্মাদের মধ্যে এ নিয়ে আলোচনা হয়। তাদের এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছিল পাকিস্তান।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

এরদোগান, মাহাথির ও ইমরানের উদ্যোগে আসছে টিভি চ্যানেল

আপডেট টাইম : ১১:২৮:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০১৯