ঢাকা ০৩:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

রুহানির ভাইয়ের ৫ বছরের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির ভাইকে দেশটির একটি আদালত পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন।আজ মঙ্গলবার দেশটির বিচার বিভাগের একজন মুখপাত্রের বরাত দিয়ে ইরানের আধা-সরকারি বার্তাসংস্থা ফারস নিউজ অ্যাজেন্সি এ তথ্য জানিয়েছে।

চলতি বছরের মে মাসে দেশটির একটি আদালত রুহানির ভাই হোসেইন ফেরেদোনকে দুর্নীতির মামলায় অনির্ধারিত মেয়াদে কারাদণ্ড দেন। প্রেসিডেন্ট রুহানির সমর্থকরা তার ভাইয়ের বিরুদ্ধে আদালতের এই কারাদণ্ডাদেশকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন।

বিচারবিভাগের মুখপাত্র গোলাম হোসেইন এসমাইলি বলেছেন, ফেরেদোনকে পাঁচ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। তিনি অন্য একটি মামলায় অভিযুক্ত হতে পারেন। তবে এ ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য দেননি এই কর্মকর্তা।

প্রেসিডেন্ট রুহানির বিশ্বস্ত উপদেষ্টা ছিলেন ফেরেদোন; যিনি ২০১৫ সালে ইরানের সঙ্গে ওয়াশিংটন ও অন্য চার বিশ্ব শক্তির পারমাণবিক চুক্তি স্বাক্ষরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

গত বছরের ফেব্রুয়ারিতে ফেরেদোন-সহ আরো ছয়জনের বিরুদ্ধে দেশটির আদালতে বিচার শুরু হয়। তবে কোন ধরনের অভিযোগের ভিত্তিতে প্রেসিডেন্টের এই ভাইকে বিচারের কাঠগড়ায় তোলা হয় সেব্যাপারে বিস্তারিত তথ্য কখনই প্রকাশ করেনি বিচারবিভাগ।

তবে দীর্ঘদিনের পুরোনো একটি দুর্নীতির মামলার ঘটনায় ২০১৭ সালে তাকে প্রথমবারের মতো আটক করা হয়। সেই সময় বিচার বিভাগ জানান, তার বিরুদ্ধে বহুমুখী অভিযোগের তদন্ত হবে। ফেরেদোনের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগও আনা হয়েছিল।

স্থানীয় গণমাধ্যমের খবরে সেই সময় বলা হয়, গ্রেফতারের একদিন পর প্রেসিডেন্টের এই ভাইকে কয়েক মিলিয়ন ডলারের বিনিময়ে জামিনে মুক্তি দেন আদালত। ফেরেদোনকে এক সময় প্রেসিডেন্ট রুহানির ‘চোখ এবং কান’ হিসেবে মনে করা হতো। তবে দেশটির রক্ষণশীল কিছু রাজনৈতিক নেতার চক্ষুশূল হয়েছিলেন তিনি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

রুহানির ভাইয়ের ৫ বছরের কারাদণ্ড

আপডেট টাইম : ১০:০৮:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০১৯