ঢাকা ০৫:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

এসএ টিভির রিপোর্টার দুর্বৃত্তদের হামলার শিকার

নিজস্ব প্রতিবেদক: এসএ টিভির স্টাফ রিপোর্টার আবদুল বাকী দুর্বৃত্তদের হামলায় আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত আনুমানিক ৮টার দিকে রাজধানীর ধানমন্ডিতে এই হামলার ঘটনা ঘটে।

আবদুল বাকী জানান, অফিস শেষে কলাবাগানে বন্ধুর সঙ্গে দেখা করে বাসায় ফেরার পথে হামলার শিকার হন তিনি। কয়েকজন দুর্বৃত্ত পেছন থেকে অতর্কিত হামলা চালায়।

এ সময় ইট দিয়ে মাথায় আঘাত করলে জ্ঞান হারান। পরে তাকে আহত অবস্থায় ধানমন্ডি শংকরের ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়।

প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসক জানিয়েছেন আপাতত তিনি শঙ্কামুক্ত।

ক্যাসিনো ইস্যুতে সাম্প্রতিক ধারাবাহিক নিউজ করায় এ হামলার কারণ হতে পারে বলে ধারণা করছেন আবদুল বাকী।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এসএ টিভির রিপোর্টার দুর্বৃত্তদের হামলার শিকার

আপডেট টাইম : ০১:৫২:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০১৯