ঢাকা ১২:০৭ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

আরো ভয়াবহ হামলার হুমকি সৌদিতে

আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় নগরী সাদায় হাজার হাজার ইয়েমেনি শোভাযাত্রা এবং সমাবেশ করেছে। সীমান্তবর্তী সৌদি আরবের নাজরান প্রদেশে ইয়েমেনের সাম্প্রতিক নজিরবিহীন সেনা অভিযানের সমর্থনে এই শোভাযাত্রা হয় শুক্রবার।

পাশাপাশি ইয়েমেনের যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নেয়ার ব্যর্থতা এবং অব্যাহত আগ্রাসনের জবাবে সৌদি আরবের বিরুদ্ধে আরও মারাত্মক হামলা ডেকে আনবে বলেও শোভাযাত্রা থেকে রিয়াদের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করা হয়।

শোভাযাত্রা এবং সমাবেশে অংশগ্রহণকারী ইয়েমেনি কর্তৃপক্ষ দেশটিতে জাতীয় সংহতির আহ্বান জানান। এ ছাড়া সৌদি আরবের বিরুদ্ধে আরও সেনা মোতায়েনের আহ্বান জানানো হয়।

নাজরানে সৌদিবিরোধী অভিযানে নিহত ইয়েমেনি সেনাদের ছবি বহন করেছে শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা। শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা মধ্যপ্রাচ্যে মার্কিন নীতির কঠোর নিন্দা জানায়।

নির্যাতিত মানুষের পক্ষে দাঁড়ানোর জন্য আরব এবং বিশ্বের মুসলমানদের প্রতি আহ্বান জানান তারা। এ সময়ে অধিকৃত ফিলিস্তিনি ভূমি মুক্ত করার পক্ষে শ্লোগান দেয়া হয়।

ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিদের নেতৃত্বে ইয়েমেনি বাহিনীর অভিযানের মাত্র এক সপ্তাহ পর এ শোভাযাত্রা এবং সমাবেশ হলো।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

আরো ভয়াবহ হামলার হুমকি সৌদিতে

আপডেট টাইম : ১২:১৯:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০১৯