ঢাকা ১২:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

সুপার টাইফুন হাগিবিস আঘাত হানতে যাচ্ছে জাপানে

আন্তর্জাতিক ডেস্ক: জাপানের দিকে ধেয়ে আসছে প্রলয়ঙ্করী সুপার টাইফুন হাগিবিস। ১৯৫৮ সালের পর এত শক্তিশালী টাইফুন দেশটিতে আর আঘাত হানেনি। কানোগোয়া নামের শক্তিশালী ওই টাইফুনে বারো শতাধিক মানুষ নিহত হয়েছিল। গণমাধ্যমের এক প্রতিবেদনে এই দুর্যোগের খবর জানা গেছে।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে, সুপার টাইফুন হাগিবিস এখন জাপান উপকূলের প্রায় কাছাকাছি চলে এসেছে। ১৮০ কিলোমিটার গতিতে ছুটতে থাকা এই টাইফুনের ফলে গত ৬০ বছরের মধ্যে ভারী বৃষ্টিপাত, বন্যা এবং ভূমিধসের ঘটনা ঘটেব বলে আশঙ্কা করেছে দেশটির আবহাওয়া সংস্থা।

হাগিবিস নামের শক্তিশালী এই টাইফুন শনিবার জাপানের অন্যতম জনবহুল দ্বীপ হোনসুতে আঘাত হানতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। ইতিমধ্যে দোকানপাট, কল-কারখানা ও ট্রেন চলাচল বন্ধ করা হয়েছে। শনিবার দেশটিতে অনুষ্ঠেয় রাগবি ওয়ার্ল্ড কাপ ও ফরমুলা ওয়ান গ্রান্ড পিরিক্সও এর কারণে ব্যহত হবে।

যেসব এলাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকিতে আছে সেসব অঞ্চলের মানুষজনকে নিরাপদে অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। টাইফুন আঘাত হানার আগে মানুষ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি কেনার কারণে সুপার মার্কেটগুলোতে পণ্যের মজুত কমে গেছে।

হাগিবিস শব্দের অর্থ হলো গতি। ফিলিপাইনি ভাষার শব্দ টাগালগ থেকে এর উৎপত্তি। আবহাওয়া সংস্থার এক কর্মকর্তা বিবিসিকে বলেছেন, ‘এই টাইফুনের কারণে রেকর্ড মাত্রার বৃষ্টিপাত ও ঝোড়ো হাওয়া বইবে। সঙ্গে বন্যা ও ভূমিধসের আশঙ্কা তো থাকছেই।’

গতমাসেই ফেক্সাই নামের একটি টাইফুনের আঘাতে দেশটির বেশ কিছু এলাকার অন্তত ৩০ হাজার বাড়িঘর ধ্বংস হয়ে যায়। যেগুলো পুননির্মাণের কাজই এখনো শেষ হয়নি। এদিকে টাইফুন হাগিবিস মোকাবিলায় বেশ কিছু উপকূলীয় এলাকার আশ্রয় কেন্দ্র খুলে দেয়া হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

সুপার টাইফুন হাগিবিস আঘাত হানতে যাচ্ছে জাপানে

আপডেট টাইম : ১১:৫৫:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০১৯