ঢাকা ০৮:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত হোমল্যান্ড সিকিউরিটি প্রধানের পদত্যাগ

ডেস্ক: যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত হোমল্যান্ড সিকিউরিটি প্রধান ম্যাক অ্যালীনান পদত্যাগ করেছেন। তিনি বৈধ কাগজপত্র নেই এমন অভিবাসীদের ব্যাপারে ডোনাল্ড ট্রাম্পের কঠোর ব্যবস্থা গ্রহণের বিষয় দেখভাল করেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার এক ঘোষণায় এ কথা বলেন।

টুইটারে দেয়া এক বার্তায় ট্রাম্প বলেন, ‘ভারপ্রাপ্ত হোমল্যান্ড সিকিউরিটি প্রধান হিসেবে কেভিন ম্যাক অ্যালীনান অসাধারণ দায়িত্ব পালন করেছেন। সীমান্ত ক্রসিং নিয়ে বিদ্যমান অচলাবস্থার উপায় নিয়ে আমরা একত্রে ভাল কাজ করেছি।’

‘অনেক বছর ধরে সরকারি দায়িত্ব পালনের পর কেভিন এখন তার পরিবারের সাথে আরো সময় ব্যয় করতে চান এবং তিনি চাইলে বেসরকারি খাতে কাজ করতে পারেন। চাকুরি জীবনে ভাল কর্তব্য পালনের জন্য অভিনন্দন কেভিন।’

ট্রাম্প বলেন, তিনি আগামী সপ্তাহে নতুন একজন ভারপ্রাপ্ত হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রীর নাম ঘোষণা করবেন। এ পদের জন্য ‘যোগ্য অনেক প্রার্থী’ রয়েছেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত হোমল্যান্ড সিকিউরিটি প্রধানের পদত্যাগ

আপডেট টাইম : ০১:৩৪:০৪ অপরাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০১৯