ঢাকা ০২:২৫ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

জাপানে আঘাত হানছে প্রলয়ঙ্করী টাইফুন

আন্তর্জাতিক ডেস্ক: গত ৬০ বছরের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী সুপার টাইফুন হাগিবিসের প্রভাবে জাপানে একজন নিহত ও কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। স্থানীয় সময় আজ শনিবার আরো পরের দিকে প্রলয়ঙ্করী এই ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে বলে দেশটির আবহাওয়া সংস্থার পূর্বাভাসে জানানো হয়েছে। তবে ঘূর্ণিঝড় হাগিবিস এখনো আঘাত না হানলেও দেশটির হনশু দ্বীপে মাঝারি মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।

রুশ সংবাদমাধ্যম আরটি বলছে, জাপানের পূর্ব উপকূলের হনশু দ্বীপে রিখটার স্কেলে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির মধ্যাঞ্চলে প্রবল শক্তিশালী সুপার টাইফুন হাগিবিস অগ্রসর হচ্ছে। তার মাঝেই স্থানীয় সময় আজ শনিবার সন্ধ্যা ৬টা ২২ মিনিটে ভূমিকম্পে কেঁপে উঠেছে হনশু। তবে এতে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপসংস্থা ইউএসজিএস বলছে, হনশুতে আঘাত হানা ভূমিকম্পের উৎপত্তি হয়েছে চিবা শহরের কাটসুরার ৫৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে ৫৯.৬ কিলোমিটার গভীরে।

ব্রিটিশ বার্তাসংস্থা বলছে ,আজ শনিবার রাজধানী টোকিওর দিকে প্রবল শক্তি সঞ্চয় করে অগ্রসর হতে থাকা সুপার টাইফুন হাগিবিসের প্রভাবে সৃষ্ট তুমুল বর্ষণে চিবা শহরে বেশ কিছু বাড়ি-ঘর ধসে পড়েছে। এতে অন্তত একজনের প্রাণহানি ও আরো ৩০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধারের পর স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

দেশটির সরকার এক সতর্কবার্তা জারি করে বলেছে, ১৯৫৮ সালের পর সর্বোচ্চ শক্তিশালী সুপার টাইফুন জাপানে আঘাত হানতে যাচ্ছে। ইতোমধ্যে দেশটিতে নজিরবিহীন বৃষ্টিপাত শুরু হয়েছে; যে কারণে কর্তৃপক্ষ বর্ষণ দূর্যোগের সর্বোচ্চ সতর্ক সঙ্কেত জারি করেছে। কয়েক ঘণ্টার ভারী বর্ষণের কারণে ভূমিধস ও ভয়াবহ বন্যার শঙ্কায় ইতোমধ্যে ৬০ লাখ মানুষকে সরিয়ে নেয়ার উদ্যোগ নেয়া হয়েছে।

এই ঝড়ের প্রভাবে গত ২৪ ঘণ্টায় টোকিওতে ইতিহাসের সর্বোচ্চ ৭০০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। জাপানের পূর্বাঞ্চলে এই টাইফুন আছড়ে পড়তে পারে ২১৬ কিলোমিটার গতিতে। প্রলয়ঙ্করী এই ঝড়ের কারণে দেশটিতে চলমান রাগবি ওয়ার্ল্ড কাপের দুটি ম্যাচ স্থগিত করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। এমনকি রাজধানী টোকিও থেকে বিমানের সব ধরনের চলাচল স্থগিত রাখা হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

জাপানে আঘাত হানছে প্রলয়ঙ্করী টাইফুন

আপডেট টাইম : ১০:৫৫:৪৭ অপরাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০১৯