ঢাকা ১২:০৬ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

আইপিইউর সম্মেলনে যোগ দিতে বেলগ্রেডে পৌঁছেছেন স্পিকার

ডেস্ক: জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী শনিবার ইন্টার পার্লামেন্টারী ইউনিয়ন (আইপিইউ)-এর ১৪১তম সম্মেলনে অংশ নিতে বেলগ্রেডে পৌঁছেছেন। তিনি নিকোলা টেসলা বিমান বন্দরে পৌঁছালে রোমে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার এসময় স্পীকারকে স্বাগত জানান। আগামী ১৩-১৭ অক্টোবর সার্বিয়ার বেলগ্রেডে ইন্টার পার্লামেন্টারী ইউনিয়ন (আইপিইউ)-এর ১৪১তম সম্মেলন এবং আইপিইউ সংশ্লিষ্ট মিটিং অনুষ্ঠিত হবে।

সম্মেলনে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপির নেতৃত্বে বাংলাদেশ সংসদীয় প্রতিনিধিদলের অন্যান্য সদস্যরা হলেন- ডেপুটি স্পিকার মোঃ ফজলে রাব্বী মিয়া, চীফ হুইপ নূর -ই-আলম চৌধুরী, হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি তোফায়েল আহমেদ, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আমির হোসেন আমু, মোঃ হাবিবে মিল্লাত, ফাহমী গোলন্দাজ বাবেল, আবদুস সালাম মূর্শেদী, পীর ফজলুর রহমান, সুবর্ণা মুস্তাফা, শবনম জাহান এবং সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান।

জাতীয় সংসদ সচিবালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বেলগ্রেডে ১৪০টি দেশের ৭০ জন স্পিকার, ৪০ জন ডেপুটি স্পিকারসহ ৭০০ এর অধিক সংসদ সদস্য সংসদীয় গণতন্ত্রের অন্যতম বৃহত্তম এ সম্মেলনে অংশ নিবেন, যার ৩০ শতাংশ নারী সংসদ সদস্য এবং ১৭ শতাংশ তরুণ সংসদ সদস্য যাদের বয়স ৪৫ বছরের নিচে।

আগামী ১৭ অক্টোবর স্পিকার দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে .

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

আইপিইউর সম্মেলনে যোগ দিতে বেলগ্রেডে পৌঁছেছেন স্পিকার

আপডেট টাইম : ০১:৪১:৩০ অপরাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০১৯