ঢাকা ০২:২৩ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

দুই জেলায় সড়ক দুঘটনায় বৃদ্ধা ও শিশু নিহত

সিটিজেন ডেস্ক: কুমিল্লায় ভটভটি উল্টে এক শিশু নিহত ও ফেনীতে মোটরসাইকেল চাপায় এক বৃদ্ধা নিহত হয়। প্রতিনিধিদের পাঠানোর নিউজ: কুমিল্লা প্রতিনিধি জানান, কুমিল্লার হোমনায় ইঞ্জিনচালিত ভটভটি উল্টে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় চালকসহ দু’জন আহত হয়েছে। রবিবার হোমনা-মেঘনা রোডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম জুবায়ের আহম্মেদ (১০)। সে উপজেলার ছয়ফুল্লাকান্দি গ্রামের দ্বীন ইসলামের ছেলে ও মুন্সিকান্দি আরাবিয়া ইসলামিয়া মাদ্রাসার নুরানি বিভাগের ছাত্র। আহত হয়েছে একই গ্রামের মকবুল হোসেনের ছেলে ভটভটি চালক শাজু মিয়া (৩৫) ও অলিউল্লাহর ছেলে রাতুল (১০)। রাতুলকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। চালককে তার স্বজনরা কুমিল্লায় চিকিৎসার জন্য নিয়ে গেছেন।
এ ব্যাপারে হোমনা থানার ওসি সৈয়দ মো. ফজলে রাব্বী বলেন, পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত না করার আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ফেনী প্রতিনিধি জানান, ফেনীর সোনাগাজীতে মোটরসাইকেল চাপায় সুচিত্রা রাণী বৈষ্ণব (৭৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। তিনি মতিগঞ্জ ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামের বিশ্বম্বর বৈষ্ণবের স্ত্রী। রবিবার দুপুরের দিকে সোনাগাজী-ফেনী সড়কের সাতবাড়িয়ায় এ ঘটনা ঘটে। সোনাগাজী মডেল থানার ওসি মঈন উদ্দিন আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জানা যায়, মতিগঞ্জ ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের গিয়াস উদ্দিন মোটরসাইকেল নিয়ে মতিগঞ্জ থেকে সোনাগাজী যাচ্ছিলেন। সাতবাড়িয়ায় পৌঁছলে সুচিত্রা রাণী রাস্তা পারাপারের সময় দ্রুতগতির মোটরসাইকেলটি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

দুই জেলায় সড়ক দুঘটনায় বৃদ্ধা ও শিশু নিহত

আপডেট টাইম : ১২:১২:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০১৯