ঢাকা ১২:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

পাকিস্তানকে পানি দেওয়া বন্ধ করে দেবে ভারত

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানকে পানি দেওয়া বন্ধ করে দেবে ভারত। হরিয়ানা রাজ্যে বিধানসভার ভোটের প্রচারণায় গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এমন মন্তব্য করেছেন। মোদি বলেন, পাকিস্তানকে পানি না দিয়ে তা হরিয়ানার কৃষকদের দেওয়া হবে।

কংগ্রেসকে আক্রমণ করে প্রধানমন্ত্রী মোদি বলেন, ৭০ বছর ধরে হরিয়ানার কৃষকদের ভাগের পানি চলে গেছে পাকিস্তানে। কিন্তু এবার তা বন্ধ করা হবে। আপনাদের ঘরে পৌঁছাবে পানি। ওই পানি হরিয়ানা ও ভারতের কৃষকদের। আপনাদের জন্য কাজ করে যাচ্ছি আমরা।

ভারতের নদীর পানি পাকিস্তানে যাওয়া বন্ধ করতে ইতোমধ্যেই পরিকল্পনা শুরু করেছে কেন্দ্র। পাকিস্তানকে পানি না দিয়ে সিন্ধুর অতিরিক্ত পানি আটকে রাখা হবে। অতিরিক্ত এই পানি রাভি নদীতে ফেলে স্থানীয় পানির সমস্যা মেটানোর কথা ভাবা হচ্ছে।

কংগ্রেসের ওপর অভিযোগ এনে মোদি বলেন, বিরোধী দল ৩৭০ অনুচ্ছেদ বাতিলের বিষয়ে গুজব ছড়াচ্ছে। তিনি বলেন, পুরো দেশের মানুষ যখন কাশ্মীর থেকে ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহারের প্রশংসা করছে তখন কয়েকজন কংগ্রেস নেতা এর বিরোধিতা করে গুজব রটাচ্ছেন। আগামী ২১ অক্টোবর হরিয়ানায় বিধানসভার ভোট অনুষ্ঠিত হবে। ভোট গণনা হবে ২৪ অক্টোবর।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

পাকিস্তানকে পানি দেওয়া বন্ধ করে দেবে ভারত

আপডেট টাইম : ১০:৩৭:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০১৯