ঢাকা ০৯:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূল করা যাবে না। এমপি, ফজলুল হক মিলন জোনাকী শিল্পীগোষ্টি সুনামগঞ্জ জেলা শাখার সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন নবনিযুক্ত গাইবান্ধা ডিসিকে বিএনপি নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা। সুনামগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সুনামগঞ্জ জেলা জন্মাষ্টমী পরিষদের নেতৃবৃন্দরা রিংকি হত্যা: ন্যায়বিচারের দাবিতে উলিপুরে মানববন্ধন বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে একসঙ্গে কাজ করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আহ্বান সাত বছর পর নাটকে ফিরলেন শার্লিন ফারজানা `২৪-এর আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়, এটা ছিল যুদ্ধের রিহার্সেল’ অস্ট্রেলিয়া সফরের অভিজ্ঞতা সামনে কাজে লাগাতে চান শান্ত

জাতীয় প্রেসক্লাব মিনি ম্যারাথন হ্যাটট্রিক চ্যাম্পিয়ন উজ্জ্বল

বিশেষ প্রতিবেদক: জাতীয় প্রেসক্লাবের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিনি ম্যারাথন প্রতিযোগিতায় টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছেন জাগো নিউজের প্রধান প্রতিবেদক মনিরুজ্জামান উজ্জ্বল।

আজ রোববার (২০ অক্টোবর) ভোরে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত বয়সভিত্তিক ক্যাটাগরির একটিতে তিনি প্রথম হন।

এর আগে গত দুই বছর (২০১৭ ও ২০১৮) মিনি ম্যারাথন প্রতিযোগিতা প্রথম হয়েছিলেন তিনি।

ম্যারাথন দৌড়ে অংশ নিতে কাকডাকা ভোরে ক্লাব সদস্য, তাদের স্ত্রী ও সন্তানরা বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ছুটে আসেন। এ প্রতিযোগিতার বিভিন্ন ক্যাটাগরিতে (বয়সভিত্তিক) প্রেসক্লাব সদস্যদের (পুরুষ ও নারী) স্ত্রী ও তাদের সন্তানরাও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

মাসব্যাপী এ প্রতিযোগিতায় দাবা, টেবিল টেনিস, ব্রিজ, এয়ারগান শুটিং ও লুডু খেলা অনুষ্ঠিত হয়। আজ প্রতিযোগিতার শেষদিন মিনি ম্যারাথান প্রতিযোগিতা শেষে বিভিন্ন খেলায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূল করা যাবে না। এমপি, ফজলুল হক মিলন

জাতীয় প্রেসক্লাব মিনি ম্যারাথন হ্যাটট্রিক চ্যাম্পিয়ন উজ্জ্বল

আপডেট টাইম : ০২:১১:৫০ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০১৯