ঢাকা ০৫:১২ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
`২৪-এর আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়, এটা ছিল যুদ্ধের রিহার্সেল’ অস্ট্রেলিয়া সফরের অভিজ্ঞতা সামনে কাজে লাগাতে চান শান্ত থাইল্যান্ডে একযোগে ৫১ হামলা ও অগ্নিসংযোগ: আইএসওসি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের বিশ্বব্যাপী প্রচার-প্রচারণা জোরদার প্রবাসীদের অধিকার, মানবিক সহায়তা ও ঐক্যের বার্তা ছড়িয়ে দিতে নতুন উদ্যোক্তা ও স্বেচ্ছাসেবীদের সম্পৃক্ত করার উদ্যোগ বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত কুড়িগ্রাম সরকারি কলেজে দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করছেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুল রহমান সরকার

ফের বিমানের জরুরি অবতরণ

জ্যেষ্ঠ প্রতিবেদক: সৈয়দপুরের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ জরুরি অবতরণ করেছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বেলা ১১টা ২৫ মিনিটের দিকে বিমানটি অবতরণ করে। তবে এ ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। বিমানবন্দরের একাধিক সূত্রে এ তথ্য জানা গেছে।

বিমানটির জরুরি অবতরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছিল বলে জানান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার এ এইচ এম তৌহিদ-উল আহসান।

তিনি জানান, উড়োজাহাজটিতে আরোহী ছিলেন ৬০ জন। সকাল ১০টা ২১ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। যাওয়ার পথে উড়োজাহাজটির হাইড্রোলিকে সমস্যা দেখা দেয়। এ কারণে বিমানটি আবারও ঢাকার দিকে ফিরে আসে।

এর আগে ১৪ অক্টোবর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ ময়ূরপঙ্খী শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পর পাখির আঘাতের (বার্ড হিট) কারণে জরুরি অবতরণ করে।

একই উড়োজাহাজ গত ১৯ সেপ্টেম্বর ল্যান্ডিং গিয়ারে সমস্যার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। সেদিন উড়োজাহাজটি ঢাকা থেকে ১৪৩ জন যাত্রী নিয়ে সকাল ৮টা ৪৪ মিনিটে সিঙ্গাপুরের উদ্দেশে যাত্রা করেছিল।

উড্ডয়নের পর ল্যান্ডিং গিয়ার ভেতরে প্রবেশ করানোর চেষ্টা করলেও ভেতরে না যাওয়ায় ঢাকায় ফিরে আসার সিদ্ধান্ত নেন পাইলট। প্রায় এক ঘণ্টা ধরে চেষ্টার পর ব্যর্থ হয়ে পাইলট উড়োজাহাজটিকে শাহজালাল বিমানবন্দরে নিরাপদে জরুরি অবতরণ করান। এই বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ বিমানের বহরে যুক্ত হয় ২০১৫ সালের ২২ ডিসেম্বর।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

`২৪-এর আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়, এটা ছিল যুদ্ধের রিহার্সেল’

ফের বিমানের জরুরি অবতরণ

আপডেট টাইম : ০১:৫৯:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০১৯