ঢাকা ১২:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

কাশ্মীরে গুলিতে দুজন নিহত, আহত ১

আন্তর্জাতিক ডেস্ক: ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের সোপিয়ান জেলায় দুজন ট্রাক চালককে গুলি করে হত্যা করার পর তাদের গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। আপেলভর্তি ট্রাক নিয়ে যাওয়ার পথে বৃহস্পতিবার সন্ধ্যায় তাদেরকে গুলি করে বন্দুকধারীরা। হামলায় আরও এক ট্রাক চালক আহত হয়েছেন।

ভারতীয় টেলিভিশন এক প্রতিবেদন জানা গেছে, আজ থেকে ঠিক এক সপ্তাহ আগে একই জেলায় একজন আপেল ব্যবসায়ীকে গুলি করে হত্যা করা হয়। গত তিন দিনে এরকম তিনটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটলো উপত্যকায়।

পুলিশ বলছে, কাশ্মীর থেকে গাড়িতে করে বিভিন্ন ফলবাহী ট্রাক লক্ষ্য করে দিন দিন এসব হত্যাকাণ্ডের সংখ্যা বেড়েই চলেছে। কারা এসব করছে তা এখনো স্পষ্ট করে চিহ্নিত করা যায়নি। গতকালও এক শ্রমিক ও রাজস্থান থেকে আসা এক ব্যক্তিকে হত্যা করেছে সন্ত্রাসীরা।

সূত্রের বরাত দিয়ে গনমাধ্যম দাবি করছে, মূলত কাশ্মীরের বাইরে থেকে আসা শ্রমিকদের লক্ষ্য করেই এসব হামলা চালানো হচ্ছে। উপত্যকার ব্যবসা-বাণিজ্য অচল ও মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেয়ার উদ্দেশ্যেই এসব হত্যাকাণ্ড।

প্রসঙ্গত, কাশ্মীরের মূল বাণিজ্য হয় আপেল। সেখানে প্রচুর আপেল উৎপাদন হয়। সেগুলো বিক্রি করেই মূলত বেশিরভাগ মানুষ জীবিকা নির্বাহ করে। গত আগস্টে কাশ্মীরের বিশেষ মর্যাদা দানকারী সংবিধানের বিশেষ ধারা বাতিল করায় অবরুদ্ধ কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদীরা এমনটা করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

কাশ্মীরে গুলিতে দুজন নিহত, আহত ১

আপডেট টাইম : ১২:২৪:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০১৯