ঢাকা ১২:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

ইয়েমেনে প্রতি ১২ মিনিটে এক শিশুর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক:সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের সামরিক অভিযান কবলিত মধ্যপ্রাচ্যেরে দেশ ইয়েমেনে প্রতি ১২ মিনিটে একটি করে শিশু মারা যাচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘ। গত বুধবার নিউইয়র্কে এক বক্তৃতায় জাতিসংঘের উন্নয়ন কার্যক্রমের (ইউএনডিপি) পরিচালক আখিম স্টেইনার এ তথ্য জানান।

ইউএনডিপি) পরিচালক আখিম স্টেইনার বলেন, প্রতি ১২ মিনিটে পাঁচ বছরের কম বয়সী একটি ইয়েমেনি শিশুর মৃত্যুর এমন পরিসংখ্যান দেশটিতে সৌদি আগ্রাসনের ফলে সৃষ্ট মানবিক বিপর্যয়ের ভয়াবহতা তুলে ধরে। খাদ্য, সুপেয় পানি ও প্রয়োজনীয় চিকিৎসার অভাবে এসব শিশু প্রাণহানি ঘটছে বলে জানান তিনি।

জাতিসংঘের মানবিক ত্রাণ বিষয়ক উপ মহাসচিব মার্ক লোকক সম্প্রতি বলেছেন, ইয়েমেন বর্তমানে মানব ইতিহাসের সবচেয়ে ভয়াবহ মানবিক বিপর্যয়ের মুখে পড়েছে। দেশটির অবস্থা দিন দিন আরও শোচনীয় হয়ে উঠছে।

সংযুক্ত আরব আমিরাতসহ আরও কিছু আঞ্চলিক দেশের সহযোগিতায় সৌদি আরব ২০১৫ সালের মার্চ মাস থেকে ইয়েমেনে দেশটির সশস্ত্র বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান শুরু করে। তাতে এখন পর্যন্ত ১৫ হাজারেরও বেশি নিরীহ মানুষ নিহত হয়েছেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

ইয়েমেনে প্রতি ১২ মিনিটে এক শিশুর মৃত্যু

আপডেট টাইম : ১২:১২:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০১৯