ঢাকা ০৭:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম পটুয়াখালীতে পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার কুমিল্লায় যুব উন্নয়ন অধিদপ্তরের ৯ ট্রেডে প্রশিক্ষণ শুরু নোয়াখালীতে অনিয়মের অভিযোগে দুই হাসপাতালকে জরিমানা

সবাই ভালো কাজ করলে,দেশে অশান্তি থাকবে না: ইকবাল বাহার

চট্টগ্রাম প্রতিনিধি: আমরা কেউ ভালো থাকতে পারবো না বলে মন্তব্য করেছেন অতিরিক্ত আইজি (টিঅ্যান্ডআইএম) ইকবাল বাহার। তিনি বলেন, ‘সবাই যার যার অবস্থান থেকে কমিউনিটিকে ভালো রাখতে কাজ করলে দেশে কোনও অশান্তি থাকবে না। সন্ত্রাসবাদ,জঙ্গিবাদ থাকবে না। তাই দেশকে ভালো রাখতে আমাদের কাজ করতে হবে।’
শনিবার (২৬ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম নগরীর জিইসি কনভেনশন সেন্টারে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি ছিলেন।
ইকবাল বাহার বলেন, ‘৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে আমরা এ দেশ পেয়েছি। রক্তের দামে কেনা দেশকে ভালোবাসুন। দেশকে ভালোবাসলে সবাই ভালো থাকবেন।’
তিনি আরও বলেন, ‘মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত চট্টগ্রাম চাইলে আপনাদেরকে সহযোগিতা করতে হবে। কারণ আপনারা জানেন কে মাদক বিক্রি করে, কে মাদক খায়, কারা সন্ত্রাসী। আপনারা যদি পুলিশকে এসব তথ্য দিয়ে সহযোগিতা করেন, তাহলে পুলিশ এসব মাদক ব্যবসায়ী, সন্ত্রাসীদের আইনের আওতায় নিয়ে আসতে পারবে।’
অনুষ্ঠানে কমিউনিটি পুলিশ চট্টগ্রাম মহানগরীর সভাপতি আজাদী সম্পাদক এম এ মালেক, চট্টগ্রাম মোট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার মাহাবুবর রহমানসহ নগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সিএমপি কমিশনার মাহবুবুর রহমান বলেন, ‘আমরা (পুলিশ) যদি ভালো কাজ করি তাহলে আপনারা আমাদের পাশে থাকবেন। খারাপ কাজ করলে আমাদের বর্জন করবেন। আপনারা খারাপ পুলিশ, মন্দ পুলিশ চিহ্নিত করুন। মন্দ পুলিশের পাশে আপনারা থাকবেন না। আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে যদি দুষ্টু লোক, মন্দ লোক থাকে তাদের চিহ্নিত করুন। তেমনি এই সমাজের জনপ্রতিনিধি, রাজনীতিবিদদের মধ্যে যদি মন্দ লোক থাকলে, খারাপ লোক থাকে দয়া করে তাদেরকে বর্জন করুন।’
এর আগে জিইসি মোড় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি চট্টগ্রাম নগরীর ওয়াসার মোড় হয়ে জিইসি কনভেনশন হলের সামনে গিয়ে শেষ হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার

সবাই ভালো কাজ করলে,দেশে অশান্তি থাকবে না: ইকবাল বাহার

আপডেট টাইম : ০২:০২:৪১ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০১৯