ঢাকা ০৮:৫৮ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কুড়িগ্রামের বিজিবি সদস্য নিহত উলিপুরে কছিম উদ্দিনের ৩৪তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে ভাওয়াইয়া ও সংগীতানুষ্ঠান সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ কলকাতার আগুনে নিভে গেল ৭ বাংলাদেশির প্রাণ, বেনাপোলে ফিরল ৫ মরদেহ—স্বজনদের আহাজারিতে ভারী সীমান্ত পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা বরিশালে বিমানবন্দরে এলাকায় ১০ কেজি গাঁজাসহ বাসযাত্রী গ্রে/প্তার ‎ ‎আইনে নিষেধ, বাস্তবে জমজমাট: পিরোজপুরে সরকারি শিক্ষকদের কোচিং বাণিজ্যের অভিযোগ আদালতের স্থিতাবস্থা অমান্যের অভিযোগ, ওয়াকফ জমি রক্ষায় দুয়ারীপাড়ায় মানববন্ধন তালায় প্রাইভেট পড়তে যাওয়ার পথে স্কুলছাত্রীকে ধর্ষ/ণচেষ্টা, যুবক আ/টক মক্কায় ডায়মন্ড প্রবাসী গ্রুপের সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

আগামী শুক্রবার বাংলাদেশ বইমেলা শুরু হচ্ছে কলকাতায়

অনলাইন ডেস্ক: কলকাতার মোহর কুঞ্জে শুরু হচ্ছে ১০ দিনব্যাপী বাংলাদেশ বইমেলার নবম সংস্করণ। আগামী ১ নভেম্বর (শুক্রবার) থেকে এ মেলা শুরু হয়ে শেষ হবে ১০ নভেম্বর। কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশন, বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো এবং বাংলাদেশ জ্ঞান এবং সৃজনশীল প্রকাশক সমিতির যৌথ আয়োজন ও সহায়তায় এ মেলা শুরু হচ্ছে।

বাংলাদেশ বইমেলার নবম সংস্করণের উদ্বোধন করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কলকাতার মেয়র এবং পশ্চিমবঙ্গ সরকারের পৌর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম, ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী, পশ্চিমবঙ্গের বিশিষ্ট কবি শঙ্খ ঘোষ এবং বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান।

এছাড়াও বিশেষ অতিথি উপস্থিত থাকবেন কলকাতা পারিষদ মেয়র দেবাশিষ কুমার, বাংলাদেশ পুস্তক সমিতির সভাপতি আরিফ হোসেন এবং কলকাতার পাবলিশার্স ও বুক সেলার্স গিল্ডের সম্পাদক সুধাংশু দে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপ-হাইকমিশনার তৌফিক হাসান। এবারের বই মেলায় বাংলাদেশের বিভিন্ন শীর্ষস্থানীয় সৃজনশীল প্রকাশনা প্রতিষ্ঠানের প্রায় ৪০টি বুকস্টল বসবে বলে জানিয়েছেন আয়োজকরা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কুড়িগ্রামের বিজিবি সদস্য নিহত

আগামী শুক্রবার বাংলাদেশ বইমেলা শুরু হচ্ছে কলকাতায়

আপডেট টাইম : ০২:৫৪:২১ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০১৯