ঢাকা ১১:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

ইরাকে বিক্ষোভকারীদের ওপর গুলি না ছোড়ার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক:বাগদাদে সরকারবিরোধী বিক্ষোভ ও সহিংসতায় নতুন করে আরও কমপক্ষে তিনজন নিহত হয়েছে। গত বুধবার বিক্ষোভকারীদের ওপর পুলিশ গুলি ছুড়লে আরও ১৭ জন আহত হয়। ইরাকের মানবাধিকার সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে।

ইরাকের তাহরির স্কোয়ারে গত কয়েক সপ্তাহ ধরেই বিক্ষোভ চলছে। গত অক্টোবর থেকে মূলত দেশটির প্রশাসনের ব্যাপক দুর্নীতি, বেকারত্ব, জীবন-যাপনের ব্যয়বৃদ্ধিসহ নীতি নির্ধারণের ক্ষেত্রে অন্য দেশের সরকারের ওপর নির্ভরশীলতার প্রতিবাদে ইরাকের রাস্তায় নামেন হাজারো বিক্ষোভকারী।

এদিকে দিন দিন এই বিক্ষোভ সহিংস হয়ে উঠেছে। বিক্ষোভকারীদের প্রতিহত করতে পুলিশ সরাসরি গুলি ছুড়ছে। এতে এখন পর্যন্ত বহু হতাহতের ঘটনা ঘটেছে। ২০০৩ সালে সাদ্দাম হুসেইনের পতনের পর এটাই ইরাকের সবচেয়ে বড় সরকারবিরোধী বিক্ষোভ।

ইরাকের সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, বিক্ষোভকারীদের ওপর গুলি না ছোড়ার জন্য নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে। মেজর জেনারেল আবদুল করিম খালাফ এক সংবাদ সম্মেলনে বলেন, বিক্ষোভকারীদের ওপর তাজা গুলি ছুড়তে নিষেধ করা হয়েছে। এদিকে গত সোম ও মঙ্গলবার নিরাপত্তা বাহিনীর গুলিতে ১৩ বিক্ষোভকারী নিহত হয়।

সোমবার দিনব্যাপী সরকারি বাহিনীর গুলিতে আটজন নিহত হয়। এরপর মঙ্গলবার রাতে আরও অন্তত পাঁচ বিক্ষোভকারী নিরাপত্তা বাহিনী গুলিতে প্রাণ হারিয়েছেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

ইরাকে বিক্ষোভকারীদের ওপর গুলি না ছোড়ার নির্দেশ

আপডেট টাইম : ১১:১১:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০১৯