ঢাকা ০৩:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

বন্যার পানিতে ডুবে গেছে ইতালির ভেনিস

আন্তর্জাতিক ডেস্ক: বন্যার পানিতে ডুবে গেছে ইতালির ভেনিস শহরের অধিকাংশ স্থান। শহরটির মেয়রের অভিযোগ, জলবায়ু পরিবর্তনের সরাসরি প্রভাব এটি।

মেয়র লুইজি ব্রাগনারো টুইটারে লিখেছেন,পাঁচ দশকের মধ্যে সর্বোচ্চ উচ্চতার জোয়ার ‘একটি স্থায়ী চিহ্ন রেখে যাবে।’

তিনি লিখেছেন, ‘সরকারের এখন অবশ্যই শোনা উচিৎ। এগুলো জলবায়ু পরিবর্তনের প্রভাব…এর মূল্য অনেক চড়া হবে।’

জোয়ার পর্যবেক্ষণ কেন্দ্রের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ভেনিসে এবার পানি সর্বোচ্চ ৬ ফুট (১ দশমিক ৮৭ মিটার) উচ্চতায় উঠেছিল। ১৯২৩ সাল থেকে রেকর্ড শুরু হওয়ার পর ১৯৬৬ সালে শহরটিতে জোয়ারের পানির উচ্চতা হয়েছিল এক দশমিক ৯৪ মিটার।

ছবিতে দেখা গেছে, ভেনিসের জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলো পানিতে তলিয়ে গেছে। লক্ষ্য করা গেছে। ঝড়ের কবলে পড়া লোকজনকে বিভিন্ন রাস্তায় আশ্রয় নিতে দেখা গেছে।

শহর নিম্মাঞ্চল সেন্ট মার্কসের চৌরাস্তার পরিস্থিতি সবচেয়ে বাজে। গত ১,২০০ বছরের মধ্যে এখানকার ব্যাসিলিকা ছয় বার বন্যার পানিতে ডুবেছে বলে গির্জার রেকর্ডে দেখা গেছে।

বন্যায় পেলাস্ট্রাইন দ্বীপে দুজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন নিজের বাড়ির পাম্প চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন।

মেয়র লুইজি ব্রাগনারো জানিয়েছেন, ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি জাতীয় বিপর্যয় ঘোষণা করতে পারেন।

তিনি বলেন, ‘পরিস্থিতি নাটকীয়। আমরা সরকারকে সহায়তার অনুরোধ জানিয়েছি।’ পানি কমে যাওয়ার আগ পর্যন্ত সব স্কুল বন্ধ থাকবে বলেও জানিয়েছেন তিনি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

বন্যার পানিতে ডুবে গেছে ইতালির ভেনিস

আপডেট টাইম : ০১:২১:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০১৯