ঢাকা ০৯:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূল করা যাবে না। এমপি, ফজলুল হক মিলন জোনাকী শিল্পীগোষ্টি সুনামগঞ্জ জেলা শাখার সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন নবনিযুক্ত গাইবান্ধা ডিসিকে বিএনপি নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা। সুনামগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সুনামগঞ্জ জেলা জন্মাষ্টমী পরিষদের নেতৃবৃন্দরা রিংকি হত্যা: ন্যায়বিচারের দাবিতে উলিপুরে মানববন্ধন বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে একসঙ্গে কাজ করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আহ্বান সাত বছর পর নাটকে ফিরলেন শার্লিন ফারজানা `২৪-এর আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়, এটা ছিল যুদ্ধের রিহার্সেল’ অস্ট্রেলিয়া সফরের অভিজ্ঞতা সামনে কাজে লাগাতে চান শান্ত

প্রাণ-ডিআরইউ মিডিয়া ক্রিকেট টুর্নামেন্ট শুরু

নিজস্ব প্রতিবেদক:ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) আয়োজনে এবং প্রাণ-আরএফএল গ্রুপের পৃষ্ঠপোষকতায় শুরু হচ্ছে প্রাণ-ডিআরইউ মিডিয়া ক্রিকেট টুর্নামেন্ট-২০১৯। ১৪ নভেম্বর (বৃহস্পতিবার) থেকে ২০ নভেম্বর পর্যন্ত মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এ টুর্নামেন্ট। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় সাত দিনব্যাপী এ টুর্নামেন্টের উদ্বোধন করা হবে।

এবারের আসরে ৪৪টি মিডিয়া হাউজ অংশ নিচ্ছে। নকআউট পদ্ধতিতে ৪৪টি দল ৮টি গ্রুপে ভাগ হয়ে খেলবে। প্রতি গ্রুপের চ্যাম্পিয়ন দল কোয়ার্টার ফাইনালে উন্নীত হবে।

সোমবার (১১ নভেম্বর) ডিআরইউ-এর সাগর-রুনি মিলনায়তনে ডিআরইউ সভাপতি ইলিয়াস হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ড্র অনুষ্ঠানে ক্রীড়া সম্পাদক শফিকুল ইসলাম শামীম এসব তথ্য জানান।

এ সময় পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান প্রাণ গ্রুপের হেড অব কর্পোরেট ব্র্যান্ড নুরুল আফসার, ডিআরইউ সাংগঠনিক সম্পাদক আফজাল বারী, নারী বিষয়ক সম্পাদক সাজিদা ইসলাম পারুল, সাংস্কৃতিক সম্পাদক মো. এমদাদুল হক খান, কল্যাণ সম্পাদক কাওসার আজম, কার্যনির্বাহী সদস্য খালিদ সাইফুল্লাহ, সাবেক ক্রীড়া সম্পাদক ও ক্রিকেট টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক বদরুল আলম চৌধুরী খোকন ও সদস্য সচিব মাইনুল হাসান সোহেল, সাবেক ক্রীড়া সম্পাদক রফিকুল ইসলাম, মোরসালিন আহমেদ ও মো. মজিবুর রহমান উপস্থিত ছিলেন।

টুর্নামেন্টের গ্রুপিং
গ্রুপ- এ : বাংলানিউজ২৪, আমার সংবাদ, ডেইলি সান, ডেইলি স্টার ও মানবজমিন
গ্রুপ- বি : জাগোনিউজ২৪, দিনকাল, ভোরের কাগজ, আজকালের খবর ও সময় টিভি
গ্রুপ- সি : চ্যানেল২৪, সংবাদ প্রতিদিন, আমাদের অর্থনীতি, বার্তা২৪, নিউ নেশন
গ্রুপ- ডি : চ্যানেল আই, সংগ্রাম, ৭১ টিভি, যায়যায়দিন, যুগান্তর ও জনকণ্ঠ
গ্রুপ- ই : আরটিভি, ঢাকা টাইমস, জিটিভি, নয়া দিগন্ত, এটিএন নিউজ ও কালের কণ্ঠ
গ্রুপ- এফ : ইনকিলাব, বাসস, ইত্তেফাক, এসএ টিভি ও সমকাল
গ্রুপ-জি : বিডিনিউজ২৪, বাংলাদেশের খবর, রাইজিং বিডি, এনটিভি, সময়ের আলো ও একুশে টিভি
গ্রুপ- এইচ : আলোকিত বাংলাদেশ, এশিয়ান মেইল২৪, আমাদের সময়, ঢাকা ট্রিবিউন, জাগরণ ও এশিয়ান টিভি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূল করা যাবে না। এমপি, ফজলুল হক মিলন

প্রাণ-ডিআরইউ মিডিয়া ক্রিকেট টুর্নামেন্ট শুরু

আপডেট টাইম : ০৩:১৬:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০১৯