ঢাকা ০৪:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

আরডিজের সভাপতি মোকছুদার রহমান, সা. সম্পাদক মিজানুর রহমান

নিজস্ব প্রতিবেদক: রংপুর বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকার (আরডিজেএ) দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি মোকছুদার রহমান এবং সাধারণ সম্পাদক মিজানুর রহমান নির্বাচিত হয়েছেন। শুক্রবার (১৫ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ নির্বাচনের ভোটগ্রহণ শেষে রাতে নির্বাচিতদের নাম ঘোষণা করা হয়। নির্বাচনে সভাপতি পদে মোকছুদার রহমান ১২১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আনন্দ আলো সম্পাদক রেজানুর রহমান ৮৬ ভোট পেয়েছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ডেইলি অবজারভারের সিনিয়র রিপোর্টার মিজানুর রহমান।

সহ-সভাপতি পদে ১৪৭ ভোট পেয়ে প্রথম হয়েছেন বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার মানিক মুনতাসির এবং ৭০ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন ভোরের কাগজের হিলালী ওয়াদুদ চৌধুরী। যুগ্ম সাধারণ সম্পাদক পদে ১৩৬ ভোট পেয়ে প্রথম হন আজকালের খবর রবিউল ইসলাম এবং ৯২ ভোট পেয়ে দ্বিতীয় হন দৈনিক নতুন সংবাদ এম উমর ফারুক। অর্থ সম্পাদক পদে ১৪০ ভোটে নির্বাচিত হন দৈনিক মানবজমিনের সিরাজুস সালেকিন এবং অপর প্রার্থী দৈনিক নতুন সংবাদের সফিকুল ইসলাম সবুজ পেয়েছেন ৫২ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে ভোরের ডাকের ইমরুল কাওসার ইমন ১২৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রার্থী আজকের সংবাদের আক্তারুজামান রকি পেয়েছেন ৮০ ভোট। প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে বাংলাদেশ প্রতিদিনের আকতারুজ্জামান এবং দপ্তর সম্পাদক পদে আমাদের অর্থনীতির মো. আখতারুজ্জামান বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক পদে দৈনিক সমকালের আব্দুর রাজ্জাক সরকার ১০২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ডেইলি ট্রাইব্যুনালের জয়নাল আবেদিন ৯৪ ভোট পেয়েছেন। সাংস্কৃতিক সম্পাদক পদে ডিবিসি টিভির আরিফ চৌধুরী পলাশ ১১২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী আমাদের পত্রিকার হাবিবুর রহমান রাজ পেয়েছেন ৯২। মহিলা বিষয়ক সম্পাদক পদে ডিবিসি টিভির কাওসারা চৌধুরী কুমু বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

নির্বাচিত কার্যনির্বাহী সদস্যরা হলেন- বাংলাদেশ প্রতিদিনের মাহবুব মমতাজী, এশিয়ান নিউজ অব বাংলাদেশের আরিফুল ইসলাম আরিফ, শাফিউল আল ইমরান এবং চ্যানেল২৪ -এর মো. মিজানুর রহমান।

নওরোজ সম্পাদক শামসুল হক দুররানীর নেতৃত্বে সবুজ দেশের শামসুজ্জোহা, দৈনিক ইনকিলাবের পঞ্চায়েত হাবিব, দৈনিক মানবজমিনের এমএম মাসুদ ও দিগন্ত টেলিভিশনের জহুরুল ইসলাম নির্বাচন পরিচালনা করেন। ঢাকায় কর্মরত রংপুর বিভাগের আট জেলার সাংবাদিকদের এ সংগঠনের দ্বিবার্ষিক নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ২৪১। এর মধ্যে ২১১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ১৭ সদস্যের এ কার্যনির্বাহী কমিটি আগামী দুবছর দায়িত্ব পালন করবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

আরডিজের সভাপতি মোকছুদার রহমান, সা. সম্পাদক মিজানুর রহমান

আপডেট টাইম : ০৩:৩০:৪১ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০১৯