ঢাকা ০৬:০২ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাত বছর পর নাটকে ফিরলেন শার্লিন ফারজানা `২৪-এর আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়, এটা ছিল যুদ্ধের রিহার্সেল’ অস্ট্রেলিয়া সফরের অভিজ্ঞতা সামনে কাজে লাগাতে চান শান্ত থাইল্যান্ডে একযোগে ৫১ হামলা ও অগ্নিসংযোগ: আইএসওসি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের বিশ্বব্যাপী প্রচার-প্রচারণা জোরদার প্রবাসীদের অধিকার, মানবিক সহায়তা ও ঐক্যের বার্তা ছড়িয়ে দিতে নতুন উদ্যোক্তা ও স্বেচ্ছাসেবীদের সম্পৃক্ত করার উদ্যোগ বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত

খেলাধুলা করতে না পারার কারণে শিশুদের বিষণ্নতা

নিজস্ব প্রতিবেদক: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, শতকরা ২৫ ভাগ শিশু বিষণ্নতায় ভোগে, বিষণ্নতার মূল কারণ খেলাধুলা করতে না পারা। মাদক ও জঙ্গিবাদমুক্ত প্রজন্ম তৈরিতে খেলাধুলার বিকল্প নেই।

আজ শুক্রবার উত্তরার সোনারগাঁ জনপথ সড়কে গাড়িমুক্ত সড়ক কার্যক্রম উদ্বোধনে এসে তিনি এসব কথা বলেন। মেয়র বলেন, ‘আমাদের ভবিষ্যত প্রজন্মকে আর যেন ঘরে বসে থাকতে না হয়, তারা মাঠে আসবে রাস্তায় আসবে। আমরা দখল হয়ে যাওয়া মাঠগুলোকে পুনরুদ্ধার করবো। যারা মাঠগুলো দখল করেছে নিজের স্বার্থে, ব্যবসার স্বার্থে তাদের ক্ষুদ্র স্বার্থের ঊর্ধ্বে উঠে বৃহত্তর স্বার্থের কথা চিন্তা করতে হবে।

তিনি আরও বলেন, শতকরা ৮০ ভাগ বাচ্চা গড়ে প্রায় দুই ঘণ্টা করে মোবাইল ফোনে ভিডিও দেখে, ভিডিও দেখে বাচ্চাদের খাওয়াতে হয়। এর ফলে মোবাইল ফোনে তারা আসক্ত হয়ে যাচ্ছে। এসব প্রবণতা পরিবর্তন করতে হবে। তাই আজকের এ আয়োজন। শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশ সাধন করা আমাদের মূল টার্গেট।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুন, ডিএনসিসির ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আফসার উদ্দিন খান, ৫১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শরিফুর রহমান, কাউন্সিলর শাহনাজ পারভীন মিতু,জাকিয়া সুলতানা প্রমুখ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সাত বছর পর নাটকে ফিরলেন শার্লিন ফারজানা

খেলাধুলা করতে না পারার কারণে শিশুদের বিষণ্নতা

আপডেট টাইম : ০৮:২৭:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০১৯