ঢাকা ১১:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ধামইরহাটে আম বাগান থেকে সম্পূর্ণ পো/ড়া অবস্হায় নারীর ম/রদেহ উ/দ্ধার অসহায় পাগলের মৃত্যুতে তার মাগফিরাতের জন্য দোয়ার অনুষ্ঠানে গ্রামবাসীর আয়োজনে ২২ হাড়ি খিচুড়ি মানিকগন্জের হরিরামপুরে পু/লিশ পরিচয়ে দুই যুবককে মারধর ও টাকা নেওয়ার অ/ভি/যোগ, প্রতারক আ/টক দোয়ারাবাজারের ৭ নং লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের ও সাধারণ জনগণের সমর্থন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী মোঃ ফরাস উদ্দিন উত্তরা প্রেসক্লাবে নেতৃত্বের পালাবদল, শপথ নিল নতুন কমিটি কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগিতায় ফ্রি চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে এবার ভারতে পুরস্কৃত বাংলাদেশের ‘আলী’ জীবন বিমার সিইওদের যোগ্যতা যাচাইয়ে আইডিআরএ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা রাজশাহীর গোদাগাড়ীতে ঢাকা পিৎজা হাউস অ্যান্ড রেস্তোরাঁ’র শুভ উদ্বোধন মিলছে ১৫% ছাড়!

আল্লাহর বিশেষ করুণা ও দয়া লাভের উত্তম সময় রমজান মাস

বিশেষ প্রতিবেদক, সিটিজেন নিউজ: প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিয়াম সাধনার মাস রমজানের মহান আদর্শে উদ্বুদ্ধ হয়ে ব্যক্তিগত ও সমাজ জীবনে শান্তি, সম্প্রীতি, সৌভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় পরস্পরকে সহযোগিতা করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।

তিনি সকল প্রকার অকল্যাণ পরিহার করে সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেয়ারও আহ্বান জানান। শেখ হাসিনা পবিত্র মাহে রমজান উপলক্ষে এক বাণীতে এ আহ্বান জানান। তিনি পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশবাসী ও মুসলিম উম্মাহর প্রতি জানান আন্তরিক মোবারকবাদ।
প্রধানমন্ত্রী বলেন, রহমত, মাগফেরাত ও নাজাতের মাস রমজানুল মোবারক পরম করুণাময় আল্লাহ তায়ালার বিশেষ করুণা ও দয়া লাভের উত্তম সময়। কোরআন নাজিলের মাস হিসেবে রমজান অতি ফজিলত ও তাৎপর্যপূর্ণ।

মাহে রমজানের মধ্যে জাগতিক কল্যাণ ও পরলৌকিক মুক্তির বার্তা রয়েছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, এ মাসে ত্যাগ স্বীকারের শিক্ষার মাধ্যমে আত্মার পরিশুদ্ধি ঘটে ও সর্বশক্তিমান আল্লাহ নৈকট্যলাভের সুযোগ হয়।

তিনি বলেন, রমজান মানুষকে ধৈর্য, ভোগবিলাস, হিংসা-বিদ্বেষ, উচ্ছৃঙ্খলতা ও সংঘাত পরিহারের শিক্ষা দেয় এবং মানুষের মনের রিপুগুলোকে সংযত করে, দীন-দরিদ্র ক্ষুধার্তদের কষ্ট ও যন্ত্রণা, ব্যথা ও বেদনা হৃদয়ঙ্গম করতে সাহায্য করে।

শেখ হাসিনা বলেন, আসুন, আমরা জীবনের সর্বস্তরে পরিমিতিবোধ, ধৈর্য ও সংযম প্রদর্শনের মাধ্যমে রমজান মাসের পবিত্রতা রক্ষা করি। মহান আল্লাহ আমাদের জাতীয় জীবনে পবিত্র রমজানের শিক্ষা কার্যকর করার তাওফিক দান করুন। আমিন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ধামইরহাটে আম বাগান থেকে সম্পূর্ণ পো/ড়া অবস্হায় নারীর ম/রদেহ উ/দ্ধার

আল্লাহর বিশেষ করুণা ও দয়া লাভের উত্তম সময় রমজান মাস

আপডেট টাইম : ১১:৫৫:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ মে ২০১৯