ঢাকা ০৬:০৩ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাত বছর পর নাটকে ফিরলেন শার্লিন ফারজানা `২৪-এর আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়, এটা ছিল যুদ্ধের রিহার্সেল’ অস্ট্রেলিয়া সফরের অভিজ্ঞতা সামনে কাজে লাগাতে চান শান্ত থাইল্যান্ডে একযোগে ৫১ হামলা ও অগ্নিসংযোগ: আইএসওসি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের বিশ্বব্যাপী প্রচার-প্রচারণা জোরদার প্রবাসীদের অধিকার, মানবিক সহায়তা ও ঐক্যের বার্তা ছড়িয়ে দিতে নতুন উদ্যোক্তা ও স্বেচ্ছাসেবীদের সম্পৃক্ত করার উদ্যোগ বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত

৩ মন্ত্রীর জরুরি বৈঠক আজ

নিজস্ব প্রতিবেদক: শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। সরকারের তিন মন্ত্রী জরুরি বৈঠকে বসবে আজ রোববার। এ দিন দুপুর ১২টায় রাজধানীর মতিঝিলে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই) ভবনে এ বৈঠক হবে।

চাল, ডাল, তেল ও পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ, মজুদ পরিস্থিতি এবং বাজারজাত নিয়ে এ বৈঠক তাদের।

তিন মন্ত্রী হলেন- শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

শনিবার এফবিসিসিআইয়ের জনসংযোগ কর্মকর্তা মোহম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এফবিসিসিআইয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, তিন মন্ত্রীর এই জরুরি বৈঠকে উপস্থিত থাকবেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়াসহ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর, বাংলাদেশ ট্যারিফ কমিশন, প্রতিযোগিতা কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সংশ্লিষ্ট ব্যবসায়ী সংগঠন ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

আরও জানানো হয়, নিত্যপ্রয়োজনীয় পণ্য চাল, ডাল, গম, ভোজ্যতেল, পেঁয়াজ, রসুন, আদা, হলুদ, মরিচ, গরম মসলা, চিনি, লবণ, মাছ, মাংস ও পোল্ট্রির বছরব্যাপী চাহিদা, দেশে পণ্যের উৎপাদন, আমদানি, মজুদ-ব্যবস্থা, সরবরাহ ব্যবস্থাপনা ও যৌক্তিক মূল্য নির্ধারণের প্রয়োজনীয় দিকনির্দেশনা নিয়ে বৈঠকে আলোচনা হবে বলে জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সাত বছর পর নাটকে ফিরলেন শার্লিন ফারজানা

৩ মন্ত্রীর জরুরি বৈঠক আজ

আপডেট টাইম : ১২:২৪:২০ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০১৯