ঢাকা ০৩:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

বিক্ষোভের পেছনে প্রতিবেশীদের দায়ী করেছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক: ইরানে জ্বালানী তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ দেখানোর অজুহাতে সম্প্রতি দেশব্যাপী যে ব্যাপক ধ্বংসাত্মক তৎপরতা চালানো হয়েছে এতে সুনির্দিষ্ট কিছু প্রতিবেশী দেশের হাত ছিল বলে জানিয়েছে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। একইসঙ্গে এসব দেশকে এ ধরনের অপকর্মের পুনরাবৃত্তির ব্যাপারে হুঁশিয়ার করা হয়েছে।

ইরান সরকার জ্বালানী তেল খাতে ভর্তুকি কমিয়ে এই খাতে অর্জিত অতিরিক্ত অর্থ দরিদ্র জনগোষ্ঠীকে প্রদান করার লক্ষ্যে গত সপ্তাহে তেলের দাম বৃদ্ধি করে। এর প্রতিবাদে জনগণ রাজপথে শান্তিপূর্ণ বিক্ষোভ শুরু করলেও সুযোগ সন্ধানী একদল দুর্বৃত্ত দেশজুড়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। তারা বহু ব্যাংক, বীমা, পেট্রল পাম্প, সরকারি অফিস ও সাধারণ ঘরবাড়ি ও স্থাপনা আগুন দিয়ে জ্বালিয়ে দেয়।

আইআরজিসির সেকেন্ড-ইন-কমান্ড ব্রিগেডিয়ার জেনারেল আলী ফাদাভি রোববার স্বেচ্ছাসেবী বাহিনীর এক সমাবেশে ভাষণ দিতে গিয়ে বলেন, সাম্প্রতিক গোলযোগের সময় আমাদের কিছু প্রতিবেশী দেশ প্রতিবেশীসুলভ সম্পর্ক ও ইসলামি ভ্রাতৃত্ববোধ ত্যাগ করে ইরানের দুস্কৃতকারীদের পৃষ্ঠপোষকতা করেছে। তিনি আরও বলেন, আমরা তাদেরকে অনুতপ্ত হয়ে এ ধরনের আচরণ পরিহার করার আহ্বান জানাচ্ছি।

জেনারেল ফাদাভি আরও বলেন, ইরানের এই গোলযোগ সৃষ্টির অপচেষ্টার জবাবে আমরাও ওই দেশগুলোর অভ্যন্তরে একই রকম পরিস্থিতি সৃষ্টি করার ক্ষমতা রাখি। কিন্তু ইসলাম আমাদেরকে সে অনুমতি দেয়নি বলে আমরা তা করব না।

তিনি ইরানি দুস্কৃতকারীদের প্রতি যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং ফ্রান্সের প্রকাশ্য সমর্থনেরও তীব্র সমালোচনা করেছেন। জেনারেল ফাদাভি বলেন, ওয়াশিংটন, লন্ডন ও প্যারিস কর্তৃপক্ষ কখনোই ইরানের ব্যাপারে তাদের আচরণে পরিবর্তন আনবে না। তারা বিগত ৪০ বছরের মতো তাদের অপকর্ম চালিয়ে যাবে উল্লেখ করে আইআরজিসির এই কমান্ডার বলেন, আমরাও বিগত দিনের মতো তাদেরকে পরাজিত করে যাব।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

বিক্ষোভের পেছনে প্রতিবেশীদের দায়ী করেছে ইরান

আপডেট টাইম : ০৮:৩৮:০৫ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০১৯