ঢাকা ০৪:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

ডিআরইউ লেখক সম্মাননা দিলো ৪১ সদস্যকে

নিজস্ব প্রতিবেদক: ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) সদস্য লেখক সম্মাননা-২০১৯ প্রদান করেছে। চলতি বছর প্রকাশিত সৃজনশীল, মননশীল, শিশুসাহিত্য ও গবেষণামূলক বইয়ের জন্য সংগঠনের ৪১ জন সদস্য লেখককে এ সম্মাননা দেয়া হয়।

সোমবার দুপুরে ডিআরইউ’র সাগর-রুনী মিলনায়তনে এই সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিআরইউ সভাপতি ইলিয়াস হোসেন।

ডিআরইউর প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ মাহমুদ রিয়াত ও অনুষ্ঠানের সদস্য সচিব খালিদ সাইফুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন ডিআরইউ সাধারণ সম্পাদক কবির আহমেদ খান। শুভেচ্ছা বক্তব্য দেন সদস্য লেখক হাসান হাফিজ, মোহাম্মদ আব্দুল্লাহ, কানাই চক্রবর্ত্তী, তারিকুল ইসলাম মাসুম ও শরীফা বুলবুল।

প্রধান অতিথির বক্তব্যে হাবীবুল্লাহ সিরাজী বলেন, বাংলা ভাষা এবং বিশ্ব সাহিত্যের নেতৃত্ব দেবে বাংলাদেশ। লেখালেখিতে সাংবাদিকদের অবদানের কথা স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন, সাহিত্য চর্চায় আমি সাংবাদিকদের কাছ থেকে শিখেছি।

তিনি আশা প্রকাশ করেন, ডিআরইউর এই উদ্যোগ সংগঠনের সদস্যদের সৃজনশীলতাকে উৎসাহিত করবে। ডিআরইউ’র লাইব্রেরিকে সমৃদ্ধশালী করতে বাংলা একাডেমি সবসময় পাশে থাকবে বলে তিনি প্রতিশ্রুতি দেন। এ সময় বিশেষ অতিথির বক্তব্য দেন, দ্য অ্যাপারেল নিউজের সম্পাদক ও প্রকাশক অমিত কে. বিশ্বাস।

সভাপতির বক্তব্যে ইলিয়াস হোসেন বলেন, ডিআরইউর সদস্যদের সৃজনশীলতা ও মননশীলতাকে উৎসাহিত করতেই এ আয়োজন। ভবিষ্যতে এ উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশা করেন তিনি।

এ বছর ডিআরইউ সদস্য লেখক সম্মাননা পেলেন যারা- আমাদের নতুন সময়ের সমীরণ রায়, শেয়ার বিজের মুস্তাফিজুর রহমান নাহিদ, দিনকালের আবদুল্লাহ জেয়াদ, রাইজিং বিডি’র মেহেদী হাসান ডালিম, বর্তমানের মোতাহার হোসেন, বাংলাদেশ সময়ের মিজান রহমান, সময়ের আলোর এম মামুন হোসেন, ঢাকা টাইমসের হাবিবুল্লাহ ফাহাদ, বাংলাভিশনের ইমরুল কায়েস, আরটিভির মাইদুর রহমান রুবেল, এসএ টিভির খন্দকার দেলোয়ার জালালী।

এ ছাড়া চ্যানেল আই’র জাহিদ নেওয়াজ খান, এনটিভির রোকন উদ্দিন, চ্যানেল আই’র তারিকুল ইসলাম মাসুম, বাংলা ট্রিবিউনের উদিসা ইসলাম, বাসসের কানাই চক্রবর্ত্তী, বাংলাদেশ পোস্টের এহসানুল হক জসীম, আমাদের অর্থনীতির শাহীন চৌধুরী, আমার দেশের হাসান হাফিজ, নিউজপ্রেসবিডির আবদুল মান্নান, চেঞ্জ টিভির আমিরুল মোমেনীন মানিক, সমকালের মুস্তাফিজ শফি, সমকালের ইন্দ্রজিৎ সরকার, আলতাব হোসেন, আমাদের অর্থনীতির দীপক চৌধুরী, ভোরের কাগজের শামসুজ্জামান শামস সম্মাননা পান।।

বাংলা চ্যানেলের রকিবুল ইসলাম মুকুল, এসএ টিভির জুনায়েদ আলী সাকী, বাংলা ট্রিবিউনের জুলফিকার রাসেল, ইনকিলাবের সায়ীদ আবদুল মালিক, অবজারভারের জীবন ইসলাম, উত্তরবঙ্গ সংবাদ-ভারতের নির্মল চক্রবর্তী, চ্যানেল আইর মোস্তফা মল্লিক, চ্যানেল ২৪ আমীন আল রশীদ, প্রণব মজুমদার, যমুনা টিভির সাজ্জাদ আলম খান, ভোরের কাগজের শরীফা বুলবুল, জিটিভির জামশেদ নাজিম, আমার দেশের মোহাম্মদ আব্দুল্লাহ, ভোরের কাগজের ঝর্ণা মনি ও অ্যাপারেল নিউজের শেখ মাহমুদ এ রিয়াত। অনুষ্ঠানে লেখক সদস্যদের সম্মাননা ক্রেস্ট, সার্টিফিকেট ও উত্তরীয় প্রদান করা হয়।

অনুষ্ঠানে ডিআরইউর অর্থ সম্পাদক জিয়াউল হক সবুজ, নারী বিষয়ক সম্পাদক সাজিদা ইসলাম পারুল, তথ্য প্রযক্তি ও প্রশিক্ষণ সম্পাদক আবদুল হাই তুহিন, ক্রীড়া সম্পাদক শফিকুল ইসলাম শামীম, সাংস্কৃতিক সম্পাদক মো. এমদাদুল হক খান, আপ্যায়ন সম্পাদক এইচ এম আকতার, কল্যাণ সম্পাদক কাওসার আজম, কার্যনির্বাহী সদস্য খালিদ সাইফুল্লাহ, মোহাম্মদ মাকসুদুল হাসান ও রাশেদুল হক।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

ডিআরইউ লেখক সম্মাননা দিলো ৪১ সদস্যকে

আপডেট টাইম : ০৮:২৫:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০১৯