ঢাকা ০১:০৯ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

পুলিশকে জনগণের আস্থা এবং বিশ্বাস অর্জন করতে হবে : আইজিপি

নিজস্ব প্রতিবেদক: পুলিশকে জনগণের কাছে যেতে হবে নির্দেশ দিয়ে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, ‘পুলিশকে জনগণের আস্থা এবং বিশ্বাস অর্জন করতে হবে। ভালো ব্যবহার করতে হবে। দ্রুত সময়ে জনগণকে সেবা দিতে হবে।’

মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলে পুলিশ সদর দফতরের কনফারেন্স রুমে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের কর্মশালায় এসব বলেন আইজিপি।

আইজিপি বলেন, ‘থানায় কর্মরত অফিসারদের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে সেবার মান বাড়ানো সম্ভব। এ বিষয়টি মাথায় নিয়ে জনগণকে অধিকতর আইনি সেবা প্রদানের জন্য পুলিশের সকল থানার ৬৯২ জন ভারপ্রাপ্ত কর্মকর্তাকে পর্যায়ক্রমে বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।

জাবেদ পাটোয়ারী আরও বলেন, এ কর্মসূচির আওতায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করছেন। কর্মশালায় মোট ৭টি সেশনে পিআরবি, সিডিএমএস, তথ্য সংগ্রহ, পুলিশের ইমেজ বৃদ্ধি, পুলিশ মিডিয়া সম্পর্ক, গুজব, সাইবার ক্রাইম, নারী নির্যাতন ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।

আইজিপি বলেন, থানা হলো পুলিশি সেবা প্রদানের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইউনিট। থানায় কর্মরত পুলিশ সদস্যদেরকে জনগণের সেবায় আত্মনিয়োগ করতে হবে। বাংলাদেশ পুলিশকে গণমুখী তথা জনগণের পুলিশে পরিণত করাই এ কর্মশালার লক্ষ্য।

পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো. সোহেল রানা স্বাক্ষরিত বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

পুলিশকে জনগণের আস্থা এবং বিশ্বাস অর্জন করতে হবে : আইজিপি

আপডেট টাইম : ১০:০৩:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০১৯