ঢাকা ১২:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

গান্ধীকে নিয়ে কটূক্তি, সরব কংগ্রেস সঙ্গে বিজেপিও

আন্তর্জাতিক ডেস্ক: লোকসভায় দাঁড়িয়ে মহাত্মা গান্ধীর হত্যাকারী নাথুরাম গডসেকে ‘দেশভক্ত’ বলে বসেন ভারতে ক্ষমতাসীন দল বিজেপির এমপি সাধ্বী প্রজ্ঞা। সাধ্বীর এমন মন্তব্যের পর তাকে ‘সন্ত্রাসী’ বলে অভিহিত করলেন কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী।

এদিকে ওই মন্তব্যের পর শাস্তিুর মুখে পড়তে হয়েছে প্রজ্ঞাকে। তাকে লোকসভার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা কমিটি থেকে সরিয়ে দেয়া হয়েছে। নিজ দল বিজেপি থেকেই প্রজ্ঞার নিন্দাও করা হয়েছে। বিজেপির কার্যনির্বাহী সভাপতি জে পি নাড্ডা বলেন, ‘সংসদে করা ওই মন্তব্য নিন্দনীয়। বিজেপি কখনও এ ধরণের বিবৃতি বা মতাদর্শকে সমর্থন করে না। লোকসভার চলতি অধিবেশনে বিজেপির সংসদীয় দলের বৈঠকগুলোতে প্রজ্ঞাকে উপস্থিত থাকতে নিষেধ করা হয়েছে।’

ক্ষুব্ধ রাহুল এক টুইটে লিখেছেন- ‘সন্ত্রাসবাদী প্রজ্ঞা দেশপ্রেমী বানিয়ে দিয়েছেন সন্ত্রাসবাদী গডসেকে। ভারতের সংসদীয় ইতিহাসে এটা বড়ই দুঃখের দিন।’

রাহুল গান্ধী বলেন, সাধ্বী প্রজ্ঞার ওই মন্তব্য আদতে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (আরএসএস) মনের কথা। বিজেপির অন্তরের কথা। প্রজ্ঞা যা বলেছেন আরএসএস ঠিক সেটাই মনে করে। বিজেপিও বিশ্বাসী সেই একই মতাদর্শে।

সাধ্বী প্রজ্ঞার বিরুদ্ধে বহুলালোচিত মালেগাঁও বিস্ফোরণের অভিযোগ রয়েছে। ২০০৮ সালে কংগ্রেস নেতৃত্বাধীন সাবেক ইউপিএ সরকারের আমলে মালেগাঁও বিস্ফোরণ কাণ্ডে গ্রেফতার হন সাধ্বী প্রজ্ঞা। মুসলিম অধ্যুষিত এলাকায় হামলা চালানোর ঘটনাকে সেই সময় ‘গেরুয়া সন্ত্রাস’বলে চিহ্নিত করা হয়। জামিনে মুক্ত থাকা প্রজ্ঞা ঠাকুরকে বিগত লোকসভা নির্বাচনে ভূপাল থেকে বিজেপি এমপি নির্বাচনে প্রার্থী করে এবং তিনি জয়ী হন।

এদিকে, লোকসভায় বিজেপি এমপি প্রজ্ঞার বিতর্কিত বক্তব্যকে কেন্দ্র করে কংগ্রেস ও তাদের সহযোগী দল তার বিরুদ্ধে সংসদে নিন্দা প্রস্তাব আনার প্রস্তুতি নিচ্ছে। প্রজ্ঞার বক্তব্য সম্পর্কে সংসদে ক্ষমতাসীন দল যে সাফাই দিয়েছে তাতে বিরোধীদলগুলো সন্তুষ্ট নয়। সেজন্য প্রজ্ঞার বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

গান্ধীকে নিয়ে কটূক্তি, সরব কংগ্রেস সঙ্গে বিজেপিও

আপডেট টাইম : ১২:০৪:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০১৯