ঢাকা ১২:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

পদত্যাগের ঘোষণা দিলেন ইরাকের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক: সরকারবিরোধী বিক্ষোভের মুখে অবশেষে পদত্যাগের ঘোষণা দিলেন ইরাকের প্রধানমন্ত্রী আদেল আব্দুল-মাহদি। দেশটির সংসদের কাছে পদত্যাগপত্র জমা দেবেন বলে জানিয়েছেন তিনি। শুক্রবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে এই ঘোষণা দিয়েছেন তিনি।

এর আগে শুক্রবারের খুতবায় প্রধানমন্ত্রী পরিবর্তনের বিষয়ে বিবেচনা করার জন্য সংসদের প্রতি আহবান জানান দেশটির শিয়াদের ধর্মীয় গুরু আয়াতুল্লাহ আলি আল সিসতানি। এর এক ঘণ্টার মধ্যেই পদত্যাগের কথা জানান আদেল আব্দুল-মাহদি।

তিনি বলেন, ‘তার আহবান এবং যত দ্রুত সম্ভব সেটি বাস্তবায়নে বর্তমান সরকারের প্রধান হিসেবে আমার পদত্যাগপত্র গ্রহণ করার জন্য আমি সংসদে আবেদন জানাবো।’

এদিকে শুক্রবার আরেকটি রক্তক্ষয়ী দিন পার করেছে ইরাক। নিরাপত্তা বাহিনীর গুলিতে রাজধানী বাগদাদ এবং দেশটির দক্ষিণাঞ্চলে ৪০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে অক্টোবরের প্রথম দিন থেকে এখন পর্যন্ত সরকারবিরোধী বিক্ষোভে ৪০০ জন প্রাণ হারিয়েছেন।

সরকার পরিবর্তন না হলে এই পরিস্থিতি গৃহযুদ্ধে রূপ নেবে বলে খুতবায় সতর্ক করে দেন সিসতানি। ৭৭ বছর বয়স্ক আব্দুল-মাহদি ২০১৮ সালের অক্টোবরে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন।

ক্ষমতায় আসার এক বছরের মাথায়ই বেকারত্ব, দুর্নীতি ও সরকারি সেবার দুরবস্থার কারণে জনঅসন্তোষে পড়তে হয় তার সরকারকে। দেশজুড়ে শুরু হয় সরকারবিরোধী আন্দোলন, যা পরে সহিংসতায় রূপ নেয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

পদত্যাগের ঘোষণা দিলেন ইরাকের প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ১১:০৪:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০১৯