ঢাকা ০২:২৬ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

স্বাস্থ্যসেবা নিয়ে প্রতিবেদন করে পুরস্কৃত সাংবাদিক জহির

মিডিয়া ডেস্ক: যুববান্ধব স্বাস্থ্যসেবা নিয়ে প্রতিবেদন করায় পুরস্কার পেলেন দৈনিক ঢাকা টাইমসের নিজস্ব প্রতিবেদক জহির রায়হান।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তার হাতে পুরস্কার তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন। সিরাক বাংলাদেশ ও রাইট হেয়ার রাইট নাও বাংলাদেশ এ অনুষ্ঠানের আয়োজন করে।

সিরাক বাংলাদেশের নির্বাহী পরিচালক এসএম সৈকত বলেন, যুববান্ধব স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণের লক্ষ্যে তরুণ সাংবাদিক ও চিত্রগ্রাহকদের উদ্যমী করে তুলতে কিশোর-কিশোরী ও তরুণদের মাঝে প্রতিযোগিতার আয়োজন করা হয়। তরুণদের মাঝে থেকে ভিডিওচিত্র এবং তরুণদের স্বাস্থ্য নিয়ে প্রকাশিত সংবাদ আহ্বান করা হয়।

তিনি বলেন, সারাদেশ থেকে নির্বাচিত এসব ভিডিও ও তরুণদের স্বাস্থ্য নিয়ে প্রকাশিত সংবাদের মধ্য থেকে তিনজন তরুণ সাংবাদিক এবং তিনজন তরুণ চিত্রগ্রাহককে বিজয়ী ঘোষণা করা হয়।

এস এম সৈকত আরও বলেন, আমরা যারা বিভিন্ন ভিডিও বানাচ্ছি সেখানে যেন ভাল কোন ম্যাসেস থাকে। তরুণদের স্বাস্থ্যসেবার বিভিন্ন মতামত যেন উঠে আসে এ ব্যাপারে আমাদের সচেতন থাকতে হবে। আশা করি প্রতি বছর এমনভাবে আমরা বিজয়ীদের সম্মানিত করতে পারবো।

জহির রায়হান ছাড়াও পুরস্কার পাওয়া অন্য সাংবাদিকরা হলেন মো. শরিফুল আলম (এটিএন বাংলা), সাজিদা ইসলাম পারুল (দৈনিক সমকাল), তরুণ চিত্রগ্রাহক মো. বিপ্লব হোসেন (ঢাকা), মো. তাহমিদ হোসেন (রাজশাহী), মো. জাওয়াদ হোসেন (চট্টগ্রাম)। অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেয়া হয়।

সিরাক বাংলাদেশের নির্বাহী পরিচালক এসএম সৈকতের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- এফপি ২০২০ সিএসও ফোকাল পয়েন্ট বাংলাদেশ ড. আবু জামিল ফয়সাল, বাংলাদেশে ভয়েস অব আমেরিকার প্রধান ভিডিও রিপোর্টার নাসরিন হুদা বীথি, প্রোগ্রাম অফিসার তাসনিয়া আহমেদ, অ্যাসোসিয়েট প্রোগ্রাম অফিসার নুসরাত শারমিন রেশমা ও প্রোগ্রাম অফিসার রোকনুল রাব্বি প্রমুখ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

স্বাস্থ্যসেবা নিয়ে প্রতিবেদন করে পুরস্কৃত সাংবাদিক জহির

আপডেট টাইম : ০৭:৩৯:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০১৯